গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনাকে মুসলিম দেশগুলোর সমর্থন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৬ ৩০ সেপ্টেম্বর ২০২৫
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার পক্ষে গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো সমর্থন জানিয়েছে। ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা হামাসকে এই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে। যদিও কিছু ফিলিস্তিনি এই প্রস্তাবকে ‘প্রহসন’ বলে নিন্দা জানিয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, হামাস এই প্রস্তাবে সাড়া না দিলে, তাদেরকে আরও ধ্বংসের মুখোমুখি হতে হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আটটি আরব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা এবং গাজায় যুদ্ধ শেষ করার জন্য তার আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানায় তারা। মুসলিম দেশগুলো বলেছে, আমরা যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে চুক্তিটি চূড়ান্ত ও বাস্তবায়নের লক্ষ্যে ইতিবাচক, গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার জন্য প্রস্তুত।
এই দেশগুলোর মধ্যে রয়েছে— মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক। বিবৃতিতে আরও স্বাক্ষর করেছে কাতার, যারা মধ্যস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সৌদি আরব, যাদের সঙ্গে ইসরাইলের ভবিষ্যৎ স্বাভাবিক সম্পর্ক স্থাপন ট্রাম্প ও নেতানিয়াহুর অন্যতম লক্ষ্য।
বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ও পাকিস্তানও বিবৃতিতে যুক্ত হয়েছে। ইন্দোনেশিয়া ভবিষ্যতের গাজা নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ট্রাম্পের প্রতি ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করে বলেন, গাজায় যুদ্ধের অবসানে যা যা করার দরকার, প্রেসিডেন্ট ট্রাম্প তা করতে প্রস্তুত। ট্রাম্প শেহবাজ শরিফের বিবৃতিকে স্বাগত জানিয়েছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পের এই ‘আন্তরিক ও দৃঢ় প্রচেষ্টা’কে স্বাগত জানিয়েছে। তবে এ ব্যাপারে হামাস এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তারা বলছে, প্রস্তাবটি তারা এখনো পায়নি।
কিন্তু গাজায় হামাসের পাশে থেকে লড়াই করা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এই পরিকল্পনাকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের একটি নতুন কৌশল’ বলে অভিহিত করেছে। তারা বলছে, এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে পারেনি, সেটিই চাপিয়ে দিতে চাইছে।
যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা এই পরিকল্পনার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা একে একটি প্রতারণা হিসেবে দেখছে, যাতে কেবল বন্দিদের মুক্ত করাই উদ্দেশ্য। কিন্তু এতে যুদ্ধ শেষ হবে না। গাজার ৫২ বছর বয়সী বাসিন্দা আবু মাজেন নাসার বলেন, আমরা এই প্রহসন মেনে নেব না।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য








