জাপা নেতৃত্বে ফের বিভক্তি!
জিএম কাদেরকে চেয়ারম্যান মানেন না রওশন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৭ ২৩ জুলাই ২০১৯
জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান মানেন না রওশন এরশাদ। নিজেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দাবি করেন এরশাদপত্নী।
গণমাধ্যমে পাঠানো সংসদের বিরোধীদলীয় উপনেতার প্যাডে হাতে লেখা সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এমন দাবি করেন।
বিবৃতি দেয়ার পর সোমবার রাতে রওশন এরশাদ গণমাধ্যমকে বলেন, ‘আমি এই বিবৃতি দিয়েছি। জরুরি ভিত্তিতে করার কারণে বিবৃতিটি হাতে লেখা হয়েছে।’
বিবৃতিতে তিনি দাবি করেন, যথাযথ কোনো ফোরামে আলোচনা না করেই জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে, যা পার্টির গঠনতন্ত্র পরিপন্থী। তিনি এখনও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রওশন।
জানা গেছে, জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। ১৪ জুলাই মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। এর আগে জুনে শারীরিক অসুস্থতাজনিত কারণে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে দায়িত্বভার অর্পণ করেন তিনি।
এরশাদের মৃত্যুর চার দিনের মাথায় ১৮ জুলাই জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। এ ঘোষণার পাঁচ দিন পরেই তাকে চেয়ারম্যান হিসেবে মানতে আপত্তি জানালেন রওশন এরশাদ ও তার অনুসারীরা।
বিবৃতিতে বলা হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ২০ (২) এর ‘খ’ এর ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। যথা ‘মনোনীত’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্টদের মতামতের ভিত্তিতে দায়িত্ব পালন করিবেন। চেয়ারম্যানের অবর্তমানে গঠনতন্ত্রের ধারা ২০ (২) এর ‘ক’ কে উপেক্ষা করা যাবে না। আশা করি, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তি চেয়ারম্যান না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আমি আশা করবো, পার্টির সকল নেতাকর্মী দলের গঠনতন্ত্রর প্রতি শ্রদ্ধাশীল হইবেন। এ বিষয়ে নিম্ন স্বাক্ষরকারীগণ একমত পোষণ করেন এবং আরও সিনিয়র নেতাগণ একমত পোষণ করেন।
১. বেগম রওশন এরশাদ এমপি, সিনিয়র কো চেয়ারম্যান জাতীয় পার্টি
২. ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য
৩. ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য
৪. সেলিম ওসমান এমপি, প্রেসিডিয়াম সদস্য
৫. লিয়াকত হোসেন খোকা এমপি
৬. রওশন আরা মান্নান এমপি
৭. নাসরিন জাহান রত্মা এমপি, প্রেসিডিয়াম সদস্য
৮. মাসুদা এম রশিদ চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য
৯. মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য
১০. অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য।
পাঠানো বিবৃতিতে রওশন এরশাদের সই রয়েছে।
এ ঘটনার মধ্য দিয়ে জাতীয় পার্টির নেতৃত্বে বিভক্তির বিষয়টি আবারও সামনে চলে এলো। এরশাদের মৃত্যুর পর জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে দলের নেতৃত্ব এবং ক্ষমতা নিয়ে যে বিবাদের সৃষ্টি হতে পারে তা রাজনৈতিক মহলে অনুমিতই ছিল। বিশেষ করে সংসদে বিরোধীদলীয় উপনেতার আসন নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি এমন আভাস আগেই দিয়েছিল। একাদশ সংসদ নির্বাচনে বিরোধী দলের আসনে গিয়ে গত জানুয়ারিতে জিএম কাদেরকে সংসদে বিরোধীদলীয় উপনেতা ঘোষণা করলেও সে সিদ্ধান্তে অটল থাকতে পারেননি পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সংসদের প্রথম অধিবেশনের পরেই তাকে সরিয়ে রওশন এরশাদকে বিরোধীদলীয় উপনেতা করতে বাধ্য হন তিনি।
এরও আগে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়া নিয়ে রওশন ও জিএম কাদেরের পারস্পরিক মতপার্থক্য ভীষণ দোটানায় ফেলে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে। সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে মধ্যস্থতা করে তাদের সঙ্গে জোট গড়ার লবি করেন রওশন এরশাদ। এরশাদ তার চাপে মহাজোটে থাকার ঘোষণা দেন। অন্যদিকে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রী থাকার পরেও বিরোধী দল বিএনপি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয়ায় জাতীয় পার্টিকেও নির্বাচনের বাইরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালান জিএম কাদের ও তার অনুসারীরা। ফলে দোটানায় পড়েন এরশাদ। একবার নির্বাচনে থাকার ঘোষণা দেন, আবার পর মুহূর্তে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে রাজনৈতিক তামাশার সৃষ্টি করেন। এ অবস্থায় ২০১৪ সালের নির্বাচনের সময় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি থাকতে হয় তাকে। নির্বাচনে না গিয়ে টানা পাঁচ বছর সংসদের বাইরে ছিলেন জিএম কাদের। এদিকে সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন রওশন এরশাদ। আর হাসপাতালের শয্যায় থেকেও নির্বাচিত হয়ে পাঁচ বছর প্রধানমন্ত্রীর বিশেষ দূত ছিলেন সাবেক স্বৈরশাসক এইচএম এরশাদ।
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত






