রাতের ঘুম উবে গিয়েছিল মোস্তাফিজের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১০ ২৬ এপ্রিল ২০২৪
বাংলাদেশ থেকে এবারের আইপিএলে একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। তিনি খেলছেন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের হয়ে। এটি তার আইপিএলের পঞ্চম দল। মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে পাওয়ার আশায় চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা অনেক ক্রিকেটারই স্বপ্ন। সেই থেকে ব্যতিক্রম ছিলেন না মোস্তাফিজও। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হওয়ার পর থেকেই তিনি স্বপ্ন দেখতেন চেন্নাইয়ের জার্সিতে খেলার।
এমনটাই মোস্তাফিজ জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের কাছে নিজের শৈশবকাল থেকে ক্রিকেট ক্যারিয়ার শুরু পর্যন্ত সব গল্প। সেই ভিডিওটি তারা প্রকাশ করেছে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে। যেখানে মোস্তাফিজ চেন্নাইতে ভালো পরিবেশ পাচ্ছেন এমনটা উল্লেখ করে বলেন, এখানে সবাই বন্ধুসুলভ। আমি প্রথম দিন থেকেই এখানে ভালো পরিবেশ পাচ্ছি, কোনো অস্বস্তি কাজ করেনি। মাহি ভাই কিছু ফিল্ড সেটাপ দেখিয়েছে, ব্রাভো ইনপুট দেয় ডেথ ওভারে কীভাবে বোলিং করতে হয়। এসব খুব মূল্যবান।
গেল বছরের শেষদিকে ডিসেম্বরের ১৯ তারিখ দুবাইয়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। তখন মোস্তাফিজ জাতীয় দলের সাথে নিউজিল্যান্ডে ছিলেন। নিলামে চেন্নাইয়ের হয়ে খেলার সুযোগ পাওয়ার খবরে রাতে ঘুমাতে পারেননি বলে জানান মোস্তাফিজ, এটা চেন্নাইয়ে আমার প্রথম মৌসুম। যখন আমি খেলা শুরু করেছি, বিশেষ করে আইপিএলে ২০১৬ সালে, তার পর থেকেই চেন্নাই দলে খেলা আমার স্বপ্ন ছিল। আমি যখন কল পাই ওই রাতে আমার ঘুম আসতেছিল না। আমার পরদিন খেলা ছিল, আমি তখন নিউজিল্যান্ডে। রাতে আমি ঘন্টা খানেকের মতো ঘুমাইছিলাম। দেখি শুধু ম্যাসেজ আসতেছেই। ওখানকার রাত ৮ টায় অকশন শুরু হয়েছে। দেখি শুধু ম্যাসেজ আসছে। সবাই অভিনন্দন জানাচ্ছে যে তুমি চেন্নাই দলে নির্বাচিত হয়েছো।
আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের পরের বছরই ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক হওয়া মোস্তাফিজ প্রথম আসরেই জেতেন শিরোপা। জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়েরর পুরস্কারও। আইপিএল ছাড়াও অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা এই কাটার মাস্টার উপভোগ করেন আইপিএলে খেলাই।
মোস্তাফিজ বলেন, অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে সব স্টাররা থাকে। সব দেশের। এখানে সফল হলে অন্য জায়গায় আমার জন্য সহজ হবে। আমার কাছে মনে হয়। বেশ ভালোলাগা কাজ করে যখন আমি বড় দলের বিপক্ষে খেলি। আর বড় দলের বিপক্ষে আপনি যখন পারফর্ম করবেন তখন সেটা হাইলাইটও হয় বেশি। এটা নরমালি, আমার সসসময়ই বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে। অনেক ক্রাউড থাকে, সবকিছু।
প্রকাশিত সেই ভিডিওতে মোস্তাফিজ নিজের জন্মস্থান সাতক্ষীরার মাঠে নিজের ও এলাকার বড় ভাইদের সঙ্গেও ক্রিকেট খেলার স্মৃতি রোমন্থন করেন। এখন পর্যন্ত চলমান আইপিএলে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন তিনি সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায়।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















