ঢাকা, ১৮ জুলাই শনিবার, ২০২৬ || ৩ শ্রাবণ ১৪৩৩
good-food
১১৪

নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৪ ২ জুন ২০২৬  

লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আজ সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় ট্রাম্প নেতানিয়াহুর ওপর চরম ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছেন।

আমেরিকার ভার্জিনিয়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম অ্যাক্সিওস বিষয়টি সম্পর্কে অবগত ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে।

এ কর্মকর্তার দাবি, ট্রাম্প ফোনালাপে তাকে ‘একেবারে পাগল’ বলে আখ্যা দিয়েছেন।

ফোনে নেতানিয়াহুকে ট্রাম্প বলেছেন, ‘তুমি একটা আস্ত পাগল। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে।’

একইসঙ্গে ট্রাম্প লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য চাপ দেন এবং নেতানিয়াহুকে বলেছেন, তাকে জেল থেকে দূরে রাখার জন্য ঋণী থাকা উচিত।

উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী একটি দীর্ঘ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। গতবছর ট্রাম্প প্রকাশ্যে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে এর থেকে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য বলেছিলেন।

ফোনালাপের একপর্যায়ে ট্রাম্প তাকে একদমই অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছেন বলে দাবি এ শীর্ষ কর্মকর্তার।

এ বিষয়ে মন্তব্য করতে অনুরোধ জানালে নেতানিয়াহুর দপ্তর কোনো সাড়া দেয়নি।