প্রতিদিন গরুর মাংস খাওয়ার প্রভাব
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১৪ ২৬ জুন ২০২৪
কাঁচা অবস্থায় লাল থাকে- যেকারণে গরু, খাসি, ভেড়া বা ছাগলের মাংস’কে বলা হয় ‘রেডি মিট’। প্রোটিন, লৌহ ও ভিটামিন বি-টুয়েল্ভ’য়ের প্রাণিজ উৎস হল এই ধরনের মাংস। তবে অতিরিক্ত গ্রহণের সমস্যাও আছে।
পুষ্টি উপাদান
ওয়েবএমডি ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় রান্নার পদ্ধতির ওপর নির্ভর করে গরুর মাংসের পুষ্টি উপাদানের পরিমাণ পরিবর্তন ঘটতে পারে। গড়ে ৭ গ্রাম মাংস থেকে সাধারণত যে পরিমাণ পুষ্টি উপাদান মিলবে তা হলো- ২৬৫ ক্যালরি। ২১ গ্রাম প্রোটিন। ১৯ গ্রাম চর্বি। শূন্য পরিমাণ কার্বোহাইড্রেইটস। শূন্য পরিমাণ আঁশ। শূন্য পরিমাণ চিনি বা শর্করা।
১০০ গ্রামের একটু বেশি পরিমাণ মাংস থেকে লৌহের দৈনিক চাহিদার ১২ শতাংশ পূরণ করা যায়। এছাড়া অন্যান্য ভিটামিন ও খনিজ হিসেবে মিলবে- ফসফরাস, ভিটামিন বি-থ্রি, ভিটামিন বি-সিক্স, ভিটামিন বি-টুয়েল্ভ এবং জিংক।অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তেমনি ‘রেড মিট’ বা লাল মাংস দৈনিক পুষ্টির চাহিদা পূরণ করতে পারলেও অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হতে পারে। যেহেতু এতে কোনো আঁশ নেই। তাই এই ধরনের মাংসের সাথে বেশি করে সবজি খাওয়ার পরামর্শ দেয় পুষ্টিবিদেরা। এছাড়াও রয়েছে নানান প্রভাব।
প্রোটিনের চাহিদা পূরণ
“লাল মাংস প্রোটিনের উৎকৃষ্ঠ উৎস”- ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা নিবাসী পুষ্টিবিদ সারাহ গারোনি। তিনি জানান- দেহে দৈনিক প্রোটিনের চাহিদা হল ৫০ গ্রাম। আর ৮৫ গ্রাম লাল মাংস থেকে মিলবে ২৬ গ্রাম প্রোটিন।
কোলেস্টেরল বাড়বে
খারাপ বা ‘এলডিএল’ এবং ভালো বা ‘এইচডিএল’- দুই ধরনের কোলেস্টেরলই হৃদস্বাস্থ্যের ওপর প্রভাব রাখে। এই মোমের মতো পিচ্ছিল উপাদান ধমনিতে জমে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে। যা থেকে স্ট্রোক এবং হৃদরোগের সৃষ্টি হয়। আর লাল মাংস এলডিএল বৃদ্ধিতে ভূমিকা রাখে। অক্সফোর্ড ইউনিভার্সিটি’র করা এক গবেষণার ফলাফলে জানানো হয়, প্রতিদিন অতিরিক্ত ৫০ গ্রাম প্রক্রিয়াজাত ‘রেড মিট’ খেলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বাড়ে ১৮ শতাংশ। আর অপ্রক্রিয়াজাত করা অবস্থায় খেলে বাড়ে ৯ শতাংশ।
টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে
মনে হতে পারে ‘কার্ব’ গ্রহণের প্রভাবে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। তবে লাল মাংসে থাকা প্রোটিনও এক্ষেত্রে ভূমিকা রাখে। ‘নিউট্রিয়েন্স’ সাময়িকীতে ২০১৪ সালে প্রকাশিত ‘দি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন’য়ের করা গবেষণার ফলাফলে জানানো হয়- প্রতিনিয়ত মাংস খেলে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। কারণ ‘রেড মিট’ দেহের ওজন বাড়ায়, প্রদাহের মাত্রা বৃদ্ধি করে। আর এসবই ডায়াবেটিস হওয়ার প্রভাবক হিসেবে কাজ করে।
শক্তিশালী বোধ করা
ভিটামিন বি-টুয়েল্ভ এবং লৌহের উৎকৃষ্ট উৎস লাল মাংস। দুই পুষ্টি উপাদান দেহে শক্তি সরবরাতে ভূমিকা রাখে। এসবের অভাবে দুর্বলতা দেখা দেয়, ক্লান্তি বোধ হয়।
পায়ুপথে ক্যান্সার
অতিরিক্ত লাল মাংস খাওয়ার কারণে ‘কোলোরেক্টাল’ ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ইস্তাম্বুল ইউনিভার্সিটি’র ‘মেডিকেল অনকোলজি, ইন্সটিটিউট অফ অনকোলজি’ বিভাগের করা গবেষণার ফলাফলে জানানো হয়- গরু, ভেড়া ও শূকরের মাংস বেশি গ্রহণ করলে অন্ত্রের অসুস্থতার মাত্রা বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার’ লাল মাংস’কে, মানব দেহের জন্য ক্যান্সার তৈরির উপাদান ‘কার্সিনোজনিক’ শ্রেণীর অন্তর্ভূক্ত করেছে।
পেটভরা অনুভূতি
প্রোটিন-ধর্মী খাবার যে দীর্ঘক্ষণ পেটভরা অনুভূতি দেয়- সেটা এখন প্রায় সবারই জানা। তাই দৈনিক খাদ্যতালিকায় প্রোটিনের অন্যতম উৎস ‘রেড মিট’ রাখলে সারাদিনে খাওয়ার পরিমাণ কমে। যে কারণে স্বাস্থ্যকর ওজন রাখা যায়।পুষ্টিবিদ সারাহ গারোনি বলেন, “তবে ওই যে মনে রাখতে হবে- অতিরিক্ত খাওয়া যাবে না। আর সাথে রাখতে হবে শাকসবজি।”
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ



