‘বাংলাদেশি ইলিশ’ নামে ভারতে চড়া দামে বিকোচ্ছে অন্য মাছ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৯ ৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারিভাবে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি বন্ধ থাকলেও ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর বিভিন্ন বাজারে দেদার বিক্রি হচ্ছে ‘বাংলাদেশি ইলিশ’। তবে অভিযোগ উঠেছে, চড়া দামে বিক্রি হওয়া এসব মাছ আসলে বাংলাদেশের নয়, বরং সাধারণ ক্রেতাদের ঠকিয়ে অন্য রাজ্যের ইলিশকে বাংলাদেশি বলে চালানো হচ্ছে।
এই প্রতারণা রুখতে এবার আইনি পদক্ষেপ নিয়েছে ভারতীয় মজদুর সংঘের বনগাঁ নগর কমিটি।
বুধবার রাতে প্রতারণার এই বিষয়টি নজরে আসার পরপরই বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সংগঠনের সদস্যরা। তাদের দাবি, সরকারিভাবে যেহেতু বর্তমানে বাংলাদেশ থেকে ইলিশ আসা বন্ধ, তাই বাজারে যে মাছগুলো ‘বাংলাদেশি’ বলে বিক্রি হচ্ছে, সেগুলোর উৎস নিয়ে বড় প্রশ্ন রয়েছে। অভিযোগকারীদের ধারণা গুজরাট, মহারাষ্ট্র কিংবা অসম থেকে আসা ইলিশ মাছকে বাংলাদেশি ইলিশের তকমা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীদের একাংশ। এই চক্রের উৎস খুঁজে বের করতে এবং প্রতারক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।
অন্যদিকে, প্রকৃত বাংলাদেশি ইলিশের স্বাদ পেতে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন নানামুখী তৎপরতা শুরু করেছে। সম্প্রতি সংগঠনের একটি প্রতিনিধি দল ঢাকায় গিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইলিশ রপ্তানির ওপর বাংলাদেশ সরকারের যে নিষেধাজ্ঞা রয়েছে, তা শিথিলের বিষয়ে আলোচনার জন্য তারা আবেদন জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্য সচিবের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজীব গোস্বামী এ প্রসঙ্গে বলেন, “বর্তমানে সরকারিভাবে বাংলাদেশ থেকে কোনো ইলিশ ভারতে আসছে না। অথচ বাজারে ভারতীয় ইলিশকে বাংলাদেশি বলে চড়া দামে বিক্রি করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাব, যারা এভাবে ক্রেতাদের বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার বিশেষ বিবেচনায় ভারতে ইলিশ পাঠিয়ে থাকে। চলতি বছরও পূজার মৌসুমে নিষেধাজ্ঞা কাটিয়ে পদ্মার ইলিশ ভারতে পৌঁছাবেএমনটাই আশা করছেন আমদানিকারক ও সাধারণ ইলিশপ্রেমীরা। তবে যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে আমদানি শুরু না হচ্ছে, ততক্ষণ প্রতারণা এড়াতে ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- মেসিহীন আর্জেন্টিনার অধ্যায় শুরু হচ্ছে
- ‘বাংলাদেশি ইলিশ’ নামে ভারতে চড়া দামে বিকোচ্ছে অন্য মাছ
- এলাচের এত গুণ?
- বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক উত্তম কুমার: অপূর্ব
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- সমালোচনায় মুখ খুললেন পপি
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ অর্জন সরকারের
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নির্মাণে আগ্রহী ভারত সরকার: ত্রিবেদী
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- এলাচের এত গুণ?
- পপিকে খোঁচা জয়ের
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সমালোচনায় মুখ খুললেন পপি
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে













