বাসর রাতে স্বামীকে নববধূ, ‘আমাকে ছুঁলেই ৩৫ টুকরো করে দেব’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২১ ২৬ জুন ২০২৫
মেঘালয়ে হানিমুনে গিয়ে হাড়হিম করা হত্যাকাণ্ড দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল। ঠিক সেই একই রকম আবহে আরও এক নববধূর চাঞ্চল্যকর প্রেমকাহিনি প্রকাশ্যে এসেছে। এ নববধূর হুঙ্কার— আমায় ছুঁয়ে দেখ, ৩৫ টুকরো করে দেব। বাসর রাতেই স্বামীকে এমনই হুমকি দেন নববধূ। শুধু তাই নয়, বিয়ের পর থেকে প্রতি রাতেই ছুরি হাতে ঘুমাতে যেতেন ওই নববধূ।
ফলে প্রাণভয়ে আর সোহাগ করে নববিবাহিত স্ত্রীর কাছে ঘেঁষার সুযোগ পেতেন না স্বামী। শেষে রাতের অন্ধকারে পাঁচিল টপকে প্রেমিকের উদ্দেশ্যে পালালেন ওই নববধূ। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। একটি সূত্রের খবর, গত ২৯ এপ্রিল প্রয়াগরাজের এডিএ কলোনি এলাকার ২৬ বছর বয়সের নিষাদ বিয়ে করেছিলেন সিতারাকে। অভিযোগ, বিয়ের বাসর রাতেই স্বামীকে প্রাণনাশের হুমকি দেন তরুণী।
৩০ এপ্রিল শ্বশুরবাড়িতে পা রাখেন সিতারা। ২ মে ধুমধাম করে রিসেপশনের অনুষ্ঠান হয়। যে সময় আত্মীয়রা হইহুল্লোড়ে মেতেছিলেন, সেই সময়ে বন্ধ ঘরের মধ্যে সদ্য বিবাহিত স্ত্রী স্বামীকে ৩৫ টুকরো করার হুমকি দেন। বর নিষাদ জানিয়েছেন, যখন ঘরে ঢুকলাম, তখন চুপচাপ বসেছিল সিতারা। ঘোমটায় মুখ ঢাকা ছিল। ওর কাছে যেতেই হঠাৎ ঘোমটার আড়াল থেকে ধারালো ছুরি বের করে। তখনই বলে— আমি শুধু আমানের। আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। ছুঁলেই ৩৫ টুকরো করব।
পুরো রাত সোফায় বসে কাটিয়ে দেন নিষাদ। বিছানায় ছুরি হাতেই বসেছিলেন সিতারা। ঘুমাতে সাহস পাননি তিনি। পরপর তিন রাত এমনই ঘটনা ঘটে। নিষাদ বলেন, জেগে থাকতাম, এই ভয়ে যে ঘুমের মধ্যে যদি সে আমাকে ছুরি মারে। আমি খবরের কাগজে এ ধরনের ঘটনা পড়েছি। ভেবেছিলাম, হয়তো আমিও এবার হেডলাইনে এসে যাব।
তিনি বলেন, এরপর খবরটা আর চেপে রাখতে পারেননি। তিনি পরিবারে বিষয়টি জানান। পরিবারের সামনে সিতারা তার সম্পর্কের কথা কবুল করেন। শুরুতে অশান্তি হলেও দুই পরিবারের তরফে সিতারাকে বোঝানোর চেষ্টা করানো হয়। শেষ পর্যন্ত পরিবারের চাপে শ্বশুরবাড়িতে থেকে গেলেও স্বামীকে ভয় দেখাতে থাকেন তিনি। নববধূ স্বামীর কাছে অনুরোধও করতে থাকেন, তাকে যেন আমানের কাছে পাঠিয়ে দেওয়া হয়। অবশেষে ৩০ মে রাতে নববধূ সিতারা পালিয়ে যান। অভিযোগ— শ্বশুরবাড়ির পেছনের পাঁচিল টপকে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়ে।
এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে নিষাদের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুজনের খোঁজে তল্লাশি চলছে। নিষাদ জানিয়েছেন, সিতারা তো আমানের কাছে চলে গেল। এখন আমাদের পুলিশের তদন্ত এবং সমাজের অন্তহীন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তিনি দ্বিতীয়বার বিয়ে করবেন। সিতারা ফিরে এলেও তার সঙ্গে আর সংসার করবেন না বলে জানান নিষাদ।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













