বৃহস্পতিবার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১৫ ১৪ এপ্রিল ২০২৬
চলতি সপ্তাহের শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন আলোচনা অনুষ্ঠিত হতে পারে। আগামী বৃহস্পতিবার যা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই নতুন করে বৈঠকে বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। সেখানে সমঝোতা ও চুক্তি নিয়ে আলাপ হতে পারে। এর আগে পাকিস্তানে দুই দেশের শান্তি আলোচনা ব্যর্থ হয়।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই সশরীরে আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি যদি মনে করেন, তেহরান তার দাবি মেনে নিতে প্রস্তুত, তাহলেই এই আলোচনা টেবিলে গড়াবে।
সূত্রের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। এর আগেই একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ওয়াশিংটন ও তেহরান নতুন করে সশরীরে আলোচনার বিষয়টি বিবেচনা করছে। উভয় পক্ষের লক্ষ্য ছয় সপ্তাহের যুদ্ধের অবসান ঘটানো।
মার্কিন সংবাদ সংস্থাটিকে তিনটি সূত্র জানিয়েছে, নতুন দফায় বৈঠক নিয়ে এখনও আলোচনা চলছে। তবে মধ্যস্থতাকারী দেশগুলোর এক কূটনীতিক আরও একধাপ এগিয়ে বলেছেন, তেহরান ও ওয়াশিংটন এতে সম্মত হয়েছে।
কূটনীতিক ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, একই স্তরের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে কিনা তা স্পষ্ট নয়। প্রতিবেদন অনুযায়ী, নতুন দফার আলোচনার জন্য সম্ভাব্য ভেন্যুগুলোর মধ্যে রয়েছে ইসলামাবাদ ও জেনেভা।
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, আলোচনার স্থান ও সময় এখনো ঠিক হয়নি। তবে আলোচনাটি বৃহস্পতিবার হতে পারে।
এর আগে সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “অপর পক্ষ থেকে আমাদের ডাকা হয়েছে। তারা একটি চুক্তিতে আসতে চায়।”
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেন, “ইসলামাবাদে যুদ্ধ শেষ করার শান্তি আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে এসেছে ইরান। আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপটি তেহরানকেই নিতে হবে।”
ফক্স নিউজকে তিনি বলেন, “আমি বলব কিছু ভুল হয়েছে। আবার এটাও বলব, কিছু ঠিক হয়েছে। আমরা অনেক অগ্রগতি করেছি।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য








