ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২২ ১৩ মার্চ ২০২৬
নেপালের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে র্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহর দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি)। গত বছরের সেপ্টেম্বর মাসে তরুণদের নেতৃত্বাধীন প্রবল গণবিক্ষোভে তৎকালীন সরকার পতনের পর এটিই ছিল দেশটিতে প্রথম নির্বাচন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার নেপালের নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় আরএসপি একাই ১৮২টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে সরাসরি নির্বাচনে ১২৫টি এবং সমানুপাতিক পদ্ধতিতে ৫৭টি আসন পেয়েছে দলটি।
দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (১৮৪ আসন) থেকে মাত্র দুটি আসন দূরে থাকলেও গত কয়েক দশকের মধ্যে নেপালে কোনও একক দলের জন্য এটিই সবচেয়ে বড় জয়।
নির্বাচনে নেপালি কংগ্রেস ৩৮টি আসন পেয়ে দ্বিতীয় এবং সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দল সিপিএন-ইউএমএল ২৫টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৬০ শতাংশ এই নির্বাচনে অংশ নেন।
এই নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল ঝাপা-৫ আসনে বালেন্দ্র শাহর জয়। তিনি চারবারের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
অলির নিজের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে তার এমন পরাজয়কে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়া নেপালি কংগ্রেসের প্রভাবশালী নেতা গগন থাপাও আরএসপি প্রার্থীর কাছে নিজের আসন হারিয়েছেন।
৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ কাঠমান্ডুর সাবেক মেয়র। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এই তরুণ গত বছরের ‘জেন-জে’ বিপ্লবের সময় জাতীয় আইকন হিসেবে আবির্ভূত হন। সেই সময় সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ও দুর্নীতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে ৭৭ জন নিহত হয়েছিলেন। যার ফলে ওলি সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।
আরএসপি মাত্র ২০২২ সালে প্রতিষ্ঠিত হলেও দ্রুত নেপালের তরুণ প্রজন্মের আস্থার প্রতীক হয়ে ওঠে। দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে দলটি এই ভূমিধস জয় ছিনিয়ে নিল।
বালেন্দ্র শাহ নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম মাধেসি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠিত হবে বলে আশা করা হচ্ছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য








