ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন রুশনারা আলী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৪ ৮ আগস্ট ২০২৫
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক রুশনারা আলী শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। নিজের বাড়ি নিয়ে এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে তাকে এই পদত্যাগ করতে হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনের একটি বাড়ি থেকে চারজন ভাড়াটিয়াকে বের করে দেন রুশনারা আলী।
অভিযোগ উঠেছে, উচ্ছেদের পর সেই বাড়ির ভাড়া এক ধাক্কায় সাতশ পাউন্ড বাড়ানো হয়। এমন সিদ্ধান্তের পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। কারণ, এক সময় তিনি নিজেই ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় সরব ছিলেন। ফলে তার এমন ভূমিকা অনেকের চোখে দ্বিচারিতা হিসেবে দেখা দিয়েছে।
এই ঘটনার পেছনে অন্য একটি কারণ দেখিয়েছেন রুশনারার ঘনিষ্ঠ একাধিক সূত্র। তাদের দাবি, তিনি ওই বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন। এজন্য ভাড়াটিয়াদের উঠিয়ে দেন। পরে বাড়িটি বিক্রি না হওয়ায় আবার ভাড়ায় তোলেন। তবে যুক্তরাজ্যের বিরোধী দলগুলো বিষয়টি ভালোভাবে নেয়নি। কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক রুশনারাকে ‘ভণ্ড’ আখ্যা দেন। স্কটিশ ন্যাশনাল পার্টির এমপি পিট উইশার্ট সরাসরি তার পদত্যাগ দাবি করেন।
এদিকে লন্ডন রেন্টারস ইউনিয়ন বলেছে, একজন মন্ত্রী হয়ে রুশনারার এমন পদক্ষেপ অগ্রহণযোগ্য। এ নিয়ে সরকারের হস্তক্ষেপও চেয়েছে তারা। ভাড়াটিয়াদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘জেনারেশন রেন্ট’ জানিয়েছে, একজন নীতিনির্ধারক হয়ে এমন আচরণ স্বার্থসংঘাতের উদাহরণ। তারা আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
সবশেষে নানা দিক থেকে চাপ বাড়তে থাকলে ৮ আগস্ট, বৃহস্পতিবার রুশনারা আলী ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি পদত্যাগপত্রের ছবিও প্রকাশ করেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
রুশনারা আলী ২০১০ সাল থেকে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রভাবশালী নারী হিসেবে পরিচিত।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ








