যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪৭ ২৫ মার্চ ২০২৬
যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফার একটি প্রস্তাব দিয়েছে ডোনিাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র প্রশাসন। একই সময়ে মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে মোতায়েন প্রায় ৫০ হাজার মার্কিন সেনার সঙ্গে আরও অন্তত ১ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ প্রস্তাবের রূপরেখা সম্পর্কে অবগত একজন ব্যক্তি এ তথ্য জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি জানান, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনা আয়োজনের প্রস্তাবও দিয়েছে পাকিস্তান।
ইরানি কর্মকর্তাদের কাছে প্রস্তাবটি পৌঁছানোর খবর প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।
এদিকে, মধ্যপ্রাচ্যে আরও দুটি নৌ ইউনিট মোতায়েনের প্রক্রিয়ায় রয়েছে পেন্টাগন। এর ফলে প্রায় ৫ হাজার মেরিন ও হাজারো নৌসেনা ওই অঞ্চলে যুক্ত হবে। এসব পদক্ষেপকে ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বোচ্চ নমনীয়তা নিশ্চিতের কৌশল হিসেবে দেখা হচ্ছে বলে জানান ওই ব্যক্তি।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে ট্রাম্পকে উৎসাহিত করা ইসরায়েলি কর্মকর্তারা বিস্মিত হয়েছেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
এর আগে, মঙ্গলবার ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে আলোচনা চলছে। একই সময়ে ইরান কড়া ভাষায় নিজেদের অবস্থান জানায়।
একদিকে ওয়াশিংটন হামলা অব্যাহত রাখায় তেহরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এর মূল লক্ষ্য ইসরায়েল ও অঞ্চলটির বিভিন্ন স্থাপনা। অপরদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে তেহরান। আবার হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য দেওয়া নিজের নির্ধারিত সময়সীমাও পিছিয়ে দিয়েছেন ট্রাম্প। এই গুরুত্বপূর্ণ জলপথে ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক নৌপরিবহন ব্যাহত করেছে, জ্বালানির দাম বাড়িয়েছে এবং বিশ্ব অর্থনীতির জন্য হুমকি তৈরি করেছে।
আলোচনার পথে বড় চ্যালেঞ্জ
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য আলোচনায় বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের অবস্থান এখনও জটিল।
ইরান সরকারের পক্ষ থেকে কার হাতে আলোচনা করার ক্ষমতা রয়েছে বা কে আলোচনা করতে আগ্রহী হবেন—তাও স্পষ্ট নয়; বিশেষ করে ইসরায়েল যখন দেশটির নেতাদের হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর সন্দেহ রয়েছে। কারণ ট্রাম্প প্রশাসনের অধীনে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনার মাঝপথেই যুক্তরাষ্ট্র দুইবার হামলা চালিয়েছে। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারির হামলাটি চলমান যুদ্ধের সূত্রপাত ঘটায়।
মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন
যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে অবগত তিনজন ব্যক্তি জানিয়েছেন, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তত ১ হাজার সেনা আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে।
এই ডিভিশনকে মার্কিন সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স ফোর্স’ হিসেবে বিবেচনা করা হয়, যারা খুব অল্প সময়ের নোটিশে মোতায়েন হতে পারে। গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌবাহিনীর কয়েকটি জাহাজে থাকা হাজারো নৌসেনাও ওই অঞ্চলে যাচ্ছে।
নৌ ইউনিটগুলো সাধারণত মার্কিন দূতাবাস রক্ষা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং দুর্যোগকালীন সহায়তার জন্য প্রশিক্ষিত হলেও, ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনারা শত্রুভাবাপন্ন বা বিরোধপূর্ণ এলাকায় প্যারাস্যুটের মাধ্যমে নেমে গুরুত্বপূর্ণ এলাকা ও বিমানঘাঁটি দখল করতে পারদর্শী।
এ অঞ্চলে নৌসেনা মোতায়েন নিয়ে গুঞ্জন উঠেছে যে, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের তেল নেটওয়ার্কের জন্য গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখলের চেষ্টা করতে পারে। এর আগে, পারস্য উপসাগরের এই দ্বীপে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালালেও তেল স্থাপনা অক্ষত রাখা হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে, তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র স্থলবাহিনী নামানোর চেষ্টা করলে উপসাগরে মাইন বিছিয়ে দেবে তারা।
নিউইয়র্কভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সুফান সেন্টার এক বিশ্লেষণে লিখেছে, আলোচনা চলাকালীন ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি স্থগিত রেখেছেন। তবে এটি নৌসেনাদের পৌঁছানোর জন্য সময়ক্ষেপণের একটি কৌশল হতে পারে। সংস্থাটি অবশ্য এও উল্লেখ করেছে যে, ট্রাম্প হয়তো সক্রিয়ভাবে যুদ্ধ থেকে বের হওয়ার একটি পথ খুঁজছেন।

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে। মঙ্গলবার, ২৪ মার্চ। ছবি: ওহাদ জুইগেনবার্গ/এপি
আলোচনা আয়োজনে প্রস্তুত পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইরান যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা আয়োজনে তার দেশ প্রস্তুত।
তিনজন পাকিস্তানি কর্মকর্তা, একজন মিসরীয় কর্মকর্তা এবং একজন উপসাগরীয় কূটনীতিকের মতে, পাকিস্তানে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে এখনও ইরানকে রাজি করানোর চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা।
অঞ্চলটির একজন কূটনীতিক জানান, আগামী সপ্তাহের শুরুর দিকে এই আলোচনা হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার প্রতিনিধিত্ব করতে পারেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের পরস্পরবিরোধী বক্তব্য
হোয়াইট হাউসে মঙ্গলবার ট্রাম্প বলেন, আমরা এখনই আলোচনা করছি। এতে উইটকফ, কুশনার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অংশ নিচ্ছেন। তিনি বলেন, আমাদের অনেকেই এতে কাজ করছেন। অন্যপক্ষও চুক্তি করতে আগ্রহী।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির দপ্তর জানিয়েছে, তিনি এ সপ্তাহে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছেন। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন। এক সামরিক মুখপাত্রও বলেছেন যে যুদ্ধ চলবে।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে মেজর জেনারেল আলি আবদোল্লাহি আলিয়াবাদি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় অটল রয়েছে এবং পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
মিসরের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আস্থা তৈরির মাধ্যমে যুদ্ধবিরতি আনার চেষ্টা চলছে। এতে ইসরায়েল জড়িত নয়।
তিনি বলেন, আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর ওপর হামলা ঠেকানোই এখন অগ্রাধিকার। পাশাপাশি হরমুজ প্রণালি পুনরায় চালুর একটি প্রক্রিয়া নিয়েও কাজ চলছে।
আলোচনার সম্ভাবনার খবরে কিছু সময়ের জন্য তেলের দাম কমলেও পরে আবার বাড়তে থাকে। আন্তর্জাতিক মানদণ্ডে ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে ওঠে, যা যুদ্ধ শুরুর পর প্রায় ৪০ শতাংশ বেড়েছে।
পাল্টাপাল্টি হামলা অব্যাহত
ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের উৎপাদন কেন্দ্রগুলোতে ব্যাপক সিরিজ হামলা চালিয়েছে। তেহরানের উত্তরাঞ্চল এবং শহরের কেন্দ্রে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
অন্যদিকে, ইরানও ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দক্ষিণ ইসরায়েলে তিনজন আহত হন এবং তেল আবিবে আরও চারজন সামান্য আহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর হয়ে কাজ করা এক মরোক্কান ঠিকাদার বাহরাইনে ইরানি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে বিদ্যুৎ লাইনে আঘাত হানায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হয়। সৌদি আরব জানিয়েছে, তারা তাদের পূর্বাঞ্চলে লক্ষ্য করে আসা ইরানি ড্রোন ভূপাতিত করেছে।
ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলেও হামলা চালিয়েছে, যেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বৈরুতের কাছে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছর বয়সী এক শিশু রয়েছে। দক্ষিণ লেবাননেও আরও পাঁচজন নিহত হয়েছেন।
উত্তর ইসরায়েলে লেবানন থেকে হামলায় এক নারী নিহত হয়েছেন।
এদিকে, লেবানন তেহরানের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে রবিবারের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
হিজবুল্লাহর কাছে অস্ত্র বা অর্থ পৌঁছানোর আশঙ্কায় লেবাননে ইরানি ফ্লাইট অবতরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। লেবাননের শীর্ষ কর্মকর্তাদের কেউ কেউ দেশটিকে নতুন করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ানোতে ইরানকে দায়ী করেছেন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি












