হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ আইআরজিসির
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪৩ ৭ মার্চ ২০২৬
মার্কিন নৌবাহিনীর পাহারায় হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে চ্যালেঞ্জ জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ট্রাম্প বলেন, “প্রয়োজন হলে হরমুজ প্রণাণি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে পার করে দিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সরাসরি পাহারা দিতে পারে।”
বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল ও জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
ট্রাম্পের বক্তব্যের জবাবে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি শুক্রবার বলেন, “ইরান তেলবাহী জাহাজে পাহারা দেওয়ার বিষয়টিকে স্বাগত জানায়। আমরা আশা করছি মার্কিন বাহিনী হরমুজ প্রণালি পারাপারের সময় সেখানে উপস্থিত থাকবে। আমরা তাদের উপস্থিতির অপেক্ষায় আছি।”

হরমুজ প্রাণালিতে ইরানের মিসাইলবাহী স্পিডবোট। ছবি: এএফপি
তিনি আরও বলেন, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের উচিত অতীতের ঘটনাগুলো স্মরণ করা। বিশেষ করে ১৯৮৭ সালে মার্কিন পতাকাবাহী সুপারট্যাঙ্কার এসএস ব্রিজটনের ওপর হামলার ঘটনা এবং সাম্প্রতিক সময়ে লক্ষ্যবস্তু হওয়া তেলবাহী জাহাজগুলোর বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে আসছে। এরই মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্তত নয়টি জাহাজ বিভিন্ন হামলার শিকার হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এরপর নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ওই পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়।
সম্প্রতি আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম জাব্বারি সতর্ক করে বলেন, “যদি কোনো জাহাজ এই পথ অতিক্রম করার চেষ্টা করে, তাহলে আইআরজিসি ও নৌবাহিনী তা প্রতিহত করতে প্রস্তুত।”
হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি সংকীর্ণ সমুদ্রপথ, যা বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই হয়ে থাকে। চলমান উত্তেজনার কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল অনিশ্চিত হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামও বাড়তে শুরু করেছে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি












