এটি একটি বইগ্রাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৬ ৩ মার্চ ২০২২
সোশ্যাল মিডিয়ার দাপটেও রাস্তার মোড়ে মোড়ে ‘বইঘর’, জানেন কি ‘বইগ্রামে’র কথা? ভারতের কেরালার পেরুমকুলম গ্রামের ডাকনাম ‘বইগ্রাম’। কীভাবে ‘বইগ্রাম’ হয়ে উঠল পেরুমকুলম? সে অনেক কাল আগের কথা, সে ছিল ঘোর কালো দিন। দিনটা ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি। উগ্রহিন্দুত্ববাদী নাথুরম গডসের গুলিতে প্রাণ হারালেন মহাত্মা গান্ধী। আচমকা শোকসংবাদে বিষাদগ্রস্ত গোটা ভারত।
তীব্র মন খারাপ কেরালার ছোট্ট গ্রাম পেরুমকুলমেরও। কিন্তু কেবল মন খারাপ করে বসে থাকলেন না এই গ্রামের যুবকরা। ঠিক করলেন পালটা কিছু করতে হবে। এমন কাজ, যাতে করে মহান দেশনায়ককে শ্রদ্ধাজ্ঞাপনও করা যাবে, এইসঙ্গে উপকৃত হবে সমাজ ও সভ্যতা৷
অতএব, পেরুমকুলমের বাসিন্দা কৃষ্ণা পিল্লাই নামের এক যুবক ও আরও কয়েকজন মিলে বেশ কিছু বই কিনে ফেললেন। গ্রামবাসীদের থেকে সংগ্রহ করলেন আরও কিছু বই৷ সব মিলিয়ে শ-খানেক বই হল। সেই বই রাখা হল পিল্লাই পরিবারেরই একটি ঘরে৷ এভাবেই স্থাপিত হল পেরুমকুলমের প্রথম গ্রন্থাগার৷ গ্রন্থাগারের নাম দেওয়া হল ‘বাপুজি মেমোরিয়াল লাইব্রেরি’৷ কিন্তু একটি মাত্র গ্রন্থাগারের জন্য তো ‘বইগ্রাম’ হয়ে উঠতে পারে না কোনও গ্রাম। কীভাবে এল সেই স্বীকৃতি?
সময় তখন ২০১৬ সাল৷ মাঝে গড়িয়ে গেছে ৬৯ বছর। এতদিনে বাপুজি মেমোরিয়াল লাইব্রেরি হয়ে উঠেছে অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থাগার৷ বইয়ের প্রচার ও প্রসারে মিলছে বিবিধ অনুদান। আজকের প্রজন্ম ঠিক করল, গোটা পেরুমকুলমকেই এবার ‘গ্রন্থাগার’ করে গড়ে তোলা হবে৷ কীভাবে তা হবে?
গ্রামের রাস্তার মোড়ে মোড়ে ছোটো ছোটো ‘বইঘর’ গড়ে তোলার সিদ্ধান্ত হল৷ কাজও হল সেইমতো। আসলে রাস্তার পাশে গড়ে তোলা হল ছোট সাইজের বুকসেল্ফ৷ ওই বুকসেল্ফের দরজা খুলে বই নেওয়া যায়, ফের বন্ধ করে দিলেই ভেতরে নিরাপদ বই৷ কাঠের বাক্সের আকারের বুকসেল্ফটি যাতে করে বৃষ্টিতে ভিজে না যায়, যাতে করে বইয়ের ক্ষতি না হয়, তার জন্য ব্যবস্থা হল উপযুক্ত আচ্ছাদনেরও৷
পেরুমকুলমের পথের পাশের একেকটি বইঘরে থাকে ৫০টি করে বই৷ পথ-গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়ার এক অভিনব নিয়মও রয়েছে৷ এখান থেকে বই নিয়ে পড়তে পয়সাও লাগে না ৷ পুরো ফ্রি। তবে বইঘরে নিজের একটি বই রাখলে তবেই সেখানে থেকে পাঠক সংগ্রহ করতে পারেন একটি বই।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

