গ্রন্থ সমালোচনা
মেজর খোশরোজ সামাদের করোনা এখনও আতংক ও করণীয়
আনোয়ার হক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৭ ২৬ ফেব্রুয়ারি ২০২৩
২০১৯, ডিসেম্বর মাস। চীনের উহান প্রদেশে নতুন ভাইরাস 'করোনা' যখন আবিষ্কার হলো তখনও বিশ্ববাসী বুঝে উঠতে পারেনি, তাদের জন্য কি ভয়ংকর দুর্যোগ অপেক্ষা করছে। দ্বিতীয় মহাযুদ্ধের পর একসঙ্গে এত লোকক্ষয় আর কিছুতেই হয় নি।
চিকিৎসকরা তাদের পাঠ্যবই ইংরেজিতে পড়েন। চিকিৎসকরা নিজেদের মধ্যে যেসব জার্নালে লেখালেখি করেন সেগুলির ভাষাও ইংরেজি। ফলে চিকিৎসকদের বাংলায় লেখালেখির তেমন প্রয়োজন হয় না। সাধারণ পাঠকদের জন্য করোনা সমন্ধে জ্ঞান ও তথ্যসমৃদ্ধ বই বাজারে কমই আছে।
লেখক হিসেবে মেজর খোশরোজের বৈশিষ্ট্য হলো সাবলীল ভাষায় সর্বসাধারণের জন্য জটিল বিষয়কে উপস্থাপন করা। তিনি যথাসাধ্য 'টেকনিক্যাল' ভাষা পরিহার করেছেন। ফলে করোনার মতো দুর্বোধ্য বিষয়কে প্রায় 'জলবৎ তরলং' করে পরিবেশন করেছেন। বিজ্ঞান বিষয়ের পাঠ ও পঠন সাধারণত ওষুধের মতোই তেতো। কিন্তু ডা. খোশরোজের কলমের শক্তিতে এই বইটি ব্যপক প্রাণরসে জারিত, সুপেয় হয়ে উঠেছে।
লেখক করোনা ভাইরাস আবিষ্কার থেকে শুরু করে আজ অবধি ঘটনাক্রম মোটামুটি ধারাবাহিকভাবে উপহার দিয়েছেন। কিন্তু প্রত্যেকটি প্রবন্ধ স্বয়ংসম্পূর্ণ। তাই বইয়ের যেকোনও জায়গা থেকে পড়লে পাঠককে হোঁচট খেতে হবে না। ভ্যাকসিন নিয়ে আমাদের ব্যপক সন্দিহান ছিল। বুস্টার ডোজ হিসেবে চতুর্থ ডোজ দেয়ার প্রশ্ন আমাদের নতুন করে ভীত করেছে। লেখক খুব সুনির্দিষ্ট করে ভ্যাকসিনের নানা জানা অজানা কথায় আমাদের আলোকিত করে সন্দেহের দোলাচলে থাকা অনেক অস্বচ্ছ বিষয়কে পরিস্কার করেছেন।
'করোনা মনে হয় পৃথিবী থেকে চলে গেছে বা তেজ হারিয়ে নিস্ক্রিয় হয়ে গেছে 'এমন ধারণাকে লেখক বিভিন্ন গবেষণালব্ধ' ফ্যাক্টস এন্ড ফিগার' এর প্রিজমে দেখিয়েছেন এটি অতিশয়োক্তি। তবে ভীতি নয়, সতর্কতার প্রলেপ বুলিয়েছেন পরম মমতায়। ডা. খোশরোজ করোনাকালীন সশস্ত্র বাহিনী পরিচালিত সন্মিলিত সামরিক হাসপাতালে হাতে কলমে কাজ করেন। ফলে কোভিড চিকিৎসায় নিজের অভিজ্ঞতার ঝুলি বিশেষভাবে ঋদ্ধ। কিন্তু সিএমএইচে চিকিৎসাধীন লেখকের মাকে মহাকালের কাছে পরাজিত হতে দেখেছেন। তার বাবাও একই সময়ে মৃত্যুর সাথে যুদ্ধ করে কোনক্রমে বেঁচে যান। এই বিষয় লেখকের মনে গভীর ক্ষত সৃষ্টি করে।
তিনি অনেকটা আত্মজীবনীর ভাষায় করোনা জর্জর পরিবারের দাহ ও দহনকে পাঠকদের সাথে অশ্রুমথিত কলম দিয়ে শেয়ার করেছেন। সামনেই রোজা। রোজার খাদ্যাভ্যাস নিয়ে প্রয়োজনীয় উপদেশ লিপিবদ্ধ করেছেন। উচ্চ রক্তচাপ নিয়ে অধুনা অনেক তথ্য ডা. খোশরোজ তাঁর তুলির জাদুতে বিশাল ক্যানভাস আকারে আমাদের সামনে তুলে ধরেছেন। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। এটি প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। মূল্য ২৪৫ টাকা। স্বাস্থ্য সচেতন পাঠকের জন্য আজ ও আগামীতে সংগ্রহে রাখবার জন্য বইটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- বাসি খাবার গরম করে খাওয়া কতটা নিরাপদ?
- অবশেষে বিয়ে, আর্জেন্টাইন জামাই হলেন রোনালদো
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- এসএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য ছাত্রীদের, এগিয়ে সব বিভাগেই
- এসএসসি: ৬৬৯ স্কুলে সবাই পাস, ৩১২ প্রতিষ্ঠানে কেউ উত্তীর্ণ হয়নি
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?


