হাঁসের মাংস কী পরিমাণ খাওয়া নিরাপদ? কারা খাবেন, কারা খাবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৫ ১৫ আগস্ট ২০২৫
হাঁসের মাংস শরীর উষ্ণ করে। তাই গরমকালের পরিবর্তে এটি খাওয়ার জন্য শীতকালই পছন্দের তালিকায়। হাঁসের মাংস কারা খাবেন না, কী পরিমাণ খাবেন সে সম্পর্কে জানিয়েছেন পুষ্টিবিদরা।
হাঁসের মাংসের পুষ্টিগুণ
পুষ্টিবিদরা বলেন, হাঁসের মাংস সুস্বাদু ও পুষ্টিকর খাবার। হাঁসের মাংস প্রোটিনের একটি ভালো উৎস। এতে ভিটামিন ও মিনারেলস যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। হাঁসের মাংসে ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি থাকে। প্রোটিন ছাড়া আমাদের শরীরের ক্যালরির যথেষ্ট পরিমাণ প্রয়োজন আছে। শীতকালে ক্যালরি বেশি পাওয়া যায় এমন খাবার শরীরের জন্য বেশি উপকারি। প্রতি ১০০ গ্রাম হাঁসের মাংস থেকে প্রায় ৩০০ ক্যালরি পাওয়া যায়। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স যেমন- রিবোফ্লাবিন, নিয়াসিন ভালো পরিমাণে রয়েছে। থায়ামিন, আয়রন, জিংক, ভিটামিন বি৬, ফসফরাস এবং ম্যাগনেশিয়াম যথেষ্ট পরিমাণে পাওয়া যায় হাঁসের মাংসে।
হাঁসের মাংস কী পরিমাণ খাওয়া নিরাপদ
পুষ্টিবিদরা বলেন, যেহেতু হাঁসের মাংসে কোলেস্টেরল এবং ফ্যাটের পরিমাণ অনেক বেশি তাই এটি শরীর উষ্ণ করে। অনেক সময় শীতকালে শরীর উষ্ণ রাখার প্রয়োজন হয়, যদি কোনো ধরনের অ্যালার্জি না থাকে তাহলে হাঁসের মাংস খেলে ভালো উপকারিতা পাওয়া যায়। শরীর উষ্ণ করার পাশাপাশি এটি শক্তির ভালো উৎস হিসেবে কাজ করে। এ ছাড়া যাদের রক্তস্বল্পতা থাকে, শীতকালে অনেকে খাবার কম খায়, খাবারে অনীহা থাকে তাদের জন্য হাঁসের মাংস খাওয়া শরীরের জন্য ভালো।
তবে অনেকের ক্ষেত্রে হাঁসের মাংস অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায়। যাদের অ্যালার্জি আছে তাদের অবশ্যই হাঁসের মাংস খাওয়া বন্ধ রাখতে হবে। এছাড়া যাদের হৃদযন্ত্রের সমস্যা আছে, বিশেষ করে যাদের কোলেস্টেরল অনেক বেশি, লিভারে ফ্যাট আছে বা ফ্যাটি লিভার আছে, ডায়াবেটিক রোগী তাদের হাঁসের মাংস খাওয়া উচিত নয়। যাদের প্রোটিন খাওয়ায় বিধিনিষেধ আছে তাদেরও হাঁসের মাংস কম পরিমাণে খাওয়াই ভালো।
সাধারণত একজন মানুষকে যেকোনো মাংস ৬০ গ্রাম বা ৭০ গ্রাম খাওয়ার কথা বলা হয়, ১০০ গ্রামের নিচে খাওয়াটাই ভালো। হাঁসের মাংস খাওয়ার ক্ষেত্রেও ৩০ গ্রাম ১ টুকরো হিসেবে ২ টুকরো হাঁসের মাংসে ৬০ গ্রাম পরিমাণ খাওয়াটাই সুষম হবে। হাঁসের মাংস স্যাটুরেটেড ফ্যাট বা চর্বিযুক্ত একটি খাবার।
চামড়াসহ হাঁসের মাংসে চর্বির পরিমাণ বেশি তাই রান্না করার সময় চামড়া ফেলে দেয়া ভালো। আর চামড়াসহ রান্না করলে সেটি খাওয়ার সময় পরিমিত পরিমাণে খাওয়া উচিত। হাঁসের মাংস যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হাঁসের মাংস ঘন ঘন খাওয়া, অতিরিক্ত খেয়ে ফেলা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই অবশ্যই নিজেদের শারীরিক অবস্থা ও সমস্যা বিবেচনা করে পরিমিত পরিমাণে খেতে হবে।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো






