সিপিএলে নামছেন সাকিব, ভিভ রিচার্ডসের সাক্ষাতের অপেক্ষায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৩ ১৩ আগস্ট ২০২৫
প্রায় ১ বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। এ অবস্থায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার আর দীর্ঘায়িত হবে কিনা, তা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিদেশি লিগে নিয়মিত খেলছেন তিনি। এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। এবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব। দলটির প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজে ফিরতে পেরে তার ভালো লাগছে।
বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, এখানে ফিরতে পেরে ভালো অনুভব করছি। আমি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে যোগ দিলাম। তারা আমাকে দলে পেয়ে বেশ রোমাঞ্চিত। সিপিএলে খেলতে মুখিয়ে আছি আমি। ইতোমধ্যে বেশ কয়েকটা দলের হয়ে এই টুর্নামেন্টে খেলেছি। এটা আমার তৃতীয় (মূলত ষষ্ঠ আসর) বছর হবে।
প্রথমবার অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সে নাম লিখিয়েছেন সাকিব। নিজের দল ও টিম ম্যানেজমেন্ট নিয়ে তিনি বলেন, আমরা ভালো একটা দল পেয়েছি। মাঠের ভেতরে ও বাইরেও এটি ভালো দল। পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের মতো কিংবদন্তিরা ড্রেসিংরুম শেয়ার করবেন। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞতার একটা মিশেল আছে। আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে ভালো করবো।
স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন সাকিব। তিনি বলেন, অনেক গ্রেট ক্যারিবিয়ান ক্রিকেটার রয়েছে। স্যার ভিভিয়ান রিচার্ডস তাদের একজন। তার নামের মাঠে খেলাটা অবশ্যই স্পেশাল। আশা করছি, ওনার সঙ্গে দেখা হবে। তিনি আমাদের ড্রেসিংরুমে আসবেন এবং তার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন।
আগামী শুক্রবার (১৫ আগস্ট) থেকে পর্দা উঠবে সিপিএলের ত্রয়োদশ আসরের। উদ্বোধনী ম্যাচেই সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স লড়বে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















