ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৫ ২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-১১ আসনে সহিংসতা ও লাশের রাজনীতির আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তার অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মানুষের লাশের ওপর দাঁড়িয়ে নির্বাচনে জয়ের অপচেষ্টা চালাচ্ছেন।
সোমবার দুপুরে রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় নির্বাচনি গণসংযোগের সময় সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।
প্রচারণায় বাধা-হুমকির অভিযোগ
ঢাকা-১১ আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “নির্বাচনি এলাকায় আমার ব্যানার ও ফেস্টুন নিয়মিত ছিঁড়ে ফেলা হচ্ছে এবং সমর্থকদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।”
সাংবাদিকদেরকে তিনি বলেন, “প্রতিদিন কতগুলো ব্যানার ছেঁড়া হচ্ছে, তা খোঁজ নিলেই জানতে পারবেন। আমার আসনেই যদি এই অবস্থা হয়, তবে অন্য আসনগুলোর পরিস্থিতি কেমন তা সহজেই অনুমেয়।”
এসব বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ জানিয়েছেন তিনি।
নির্বাচনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব গোপন করার অভিযোগ তুলেছেন নাহিদ। বলেন, “নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি তিনি দ্বৈত নাগরিক। বিষয়টি গোপন করে তিনি তথ্য জমা দিয়েছেন।”
“একজন সচেতন নাগরিক হিসেবে আমরা এর (দ্বৈত নাগরিকত্ব) প্রতিকারে আদালতের শরণাপন্ন হয়েছি। এখন আইনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
বিগত শাসনের সঙ্গে তুলনা
নির্বাচনি পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই এনসিপি নেতা বলেন, “নির্বাচন ঘিরে আমরা আবারও সেই পুরনো লাশের রাজনীতি দেখছি। আওয়ামী লীগ আমলে যা যা ঘটেছে, তার পুনরাবৃত্তি শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন কেন্দ্র দখল হবে না- এমন কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না।”
দেশের অভ্যন্তরীণ নির্বাচনে কোনো বিদেশি বা আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। তিনি মন্তব্য করেন, “কোনো শক্তি যদি বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের পাঁয়তারা করে, তবে দেশের সচেতন জনগণই তার যোগ্য জবাব দেবে।”
গণসংযোগে নাহিদ ইসলামের সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা উপস্থিত ছিলেন। তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




