এই নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৮ ২৮ জানুয়ারি ২০২৬
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচনে কোনও পক্ষ নেয় না যুক্তরাষ্ট্র সরকার। নির্বাচনের ফলাফল বাংলাদেশি জনগণের ওপর নির্ভর করে। কেবল তারাই সিদ্ধান্ত নেয়।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “বাংলাদেশি জনগণ যে সরকারকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করবে, আমরা ভবিষ্যতে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।”
ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েই এই বৈঠক হয়। এতে সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া মার্কিন প্রতিনিধি দলে ছিলেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা বলার জন্য আমি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করলাম। খুব ভালো একটা বৈঠক শেষ করেছি। তিনি আমাকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার যেসব নীতি, প্রস্তুতি ও পদ্ধতি গ্রহণ করছে, সেসব সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা করেছেন।”
তিনি বলেন, “আগেই বলেছিলাম, আসন্ন নির্বাচনগুলো নিয়ে আমি খুবই উত্তেজিত। তাদের জন্য এবং সেই নির্বাচনের ফলাফলের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
মার্কিন রাষ্ট্রদূত বলেন, “গত সপ্তাহে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলাম। আমাকে বলেছিলেন, তিনি আশা করেন নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে। আমিও সেই আশা করি।”
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “আমি মনে করি, এটি উৎসবমুখর নির্বাচনের দিন হবে। যেখানে বাংলাদেশি জনগণ নিজেদের প্রকাশ করতে পারবে। একটি সফল নির্বাচন হবে।”
তিনি আরও বলেন, “প্রধান নির্বাচন কমিশনার আমার সঙ্গে যে তথ্য ভাগ করেছেন তাতে আমি খুব ভালো বোধ করছি। আপনাদের সবার মতো আমিও ১২ ফেব্রুয়ারির ফলাফল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ঈদে চড়া মসলার বাজার
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব







