ডায়াবেটিসে মধু খাওয়া যাবে কি?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৫৭ ২৬ জানুয়ারি ২০২৬
ডায়াবেটিস আছে এমন মানুষের জন্য মিষ্টি জাতীয় খাবার মানেই এক আতঙ্কের নাম। কিন্তু মধুর ক্ষেত্রে অনেকেই কিছুটা দোটানায় থাকেন। অনেকেই ভাবেন, চিনি শরীরের জন্য ক্ষতিকর হলেও মধু হয়তো নিরাপদ। কেউ কেউ আবার মনে করেন, মধু প্রাকৃতিক উপাদান হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো।
আবার অনেকে একেবারেই মধু এড়িয়ে চলেন। তাহলে সত্যিটা কী? মধুর মিষ্টি কি চিনির চেয়ে আলাদা? ডায়াবেটিস থাকলে মধু কি খাওয়া যায়? আর খেলে শরীরে কী প্রভাব পড়ে? চলুন তবে জেনে নেই মধুর পুষ্টিগুণ এবং ডায়াবেটিসের ওপর এর প্রভাব বিষয়ে।
মধু কী এবং এতে কী থাকে?
মধু হলো মৌমাছিদের তৈরি এক প্রাকৃতিক মিষ্টি। তারা ফুল থেকে মধুরস সংগ্রহ করে। সেই মধুরস মৌচাকে জমা থাকে। সেখানে এটি ভেঙে সাধারণ চিনি বা সিম্পল সুগারে রূপান্তরিত হয় এবং ঘন হয়ে মধুতে পরিণত হয়। যদিও এটি প্রাকৃতিক, তবুও এফডিএ বা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন একে ‘অ্যাডেড সুগার’ বা বাড়তি চিনি হিসেবেই গণ্য করে। কারণ এটি সাধারণ খাবার বা পানীয়তে প্রাকৃতিকভাবে থাকে না, বরং মিষ্টি করার জন্য যোগ করা হয়।
মধুতে থাকা কার্বোহাইড্রেটের বেশির ভাগই সহজ শর্করা। এর মধ্যে গ্লুকোজ এবং ফ্রুকটোজ প্রধান। এই দুই ধরনের শর্করাই রক্তে শর্করার মাত্রা বাড়াতে ভূমিকা রাখে।
এক টেবিল চামচ মধুতে থাকে :
৬১ ক্যালোরি
১৭ গ্রাম চিনি
১৭ গ্রাম কার্বোহাইড্রেট
০.০৬ গ্রাম প্রোটিন
০.০৪ গ্রাম আঁশ
এছাড়াও মধুতে সামান্য পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন সি এর মতো খনিজ ও ভিটামিন থাকে। এতে কিছু অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায়। তবে মনে রাখা জরুরি যে এই পুষ্টি উপাদানগুলো মধুতে খুব সামান্য পরিমাণে থাকে। তাই পুষ্টির প্রধান উৎস হিসেবে মধুর ওপর নির্ভর করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না।
মধু বনাম চিনি: পার্থক্য কোথায়?
সাদা চিনির সাথে মধুর মূল পার্থক্য হলো মধুতে কিছু ভিটামিন ও মিনারেল থাকে, যা চিনিতে থাকে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই। জিআই হলো এমন একটি পরিমাপক যা বলে দেয় কোনো খাবার কত দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়। মধুর জিআই স্কোর হলো ৫০, যেখানে সাদা চিনির স্কোর ৮০। এর মানে হলো, মধু চিনির তুলনায় কিছুটা ধীরে রক্তে শর্করা বাড়ায়। তাই ডায়াবেটিসে শুধু জিআই কম বলে মধু নিরাপদ ধরে নেওয়া ভুল। কারণ এটিও কার্বোহাইড্রেট এবং এটিও রক্তে সুগার বাড়ায়, শুধু চিনির চেয়ে একটু কম গতিতে।
ডায়াবেটিসে মধু খেলে কী হয়?
ডায়াবেটিস থাকলে শরীর ঠিকভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে পারে না। মধুতে থাকা গ্লুকোজ এবং ফ্রুকটোজ দ্রুত রক্তে মিশে যায়। ফলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। যারা ইনসুলিন নেন, তাদের ক্ষেত্রে সমস্যা আরও জটিল হতে পারে। খাবারে কত গ্রাম কার্বোহাইড্রেট আছে, তার ওপর ইনসুলিনের মাত্রা ঠিক করা হয়। মধু ব্যবহার করলে অনেক সময় হিসাবের ভুল হয়। কারণ খাবারে ঠিক কতটা মধু দেওয়া হয়েছে, সেটা বোঝা কঠিন।
বাজারের অনেক খাবারেই মধু ব্যবহার করা হয়। বাইরে থেকে দেখলে মনে হতে পারে, এটি চিনি ছাড়া স্বাস্থ্যকর খাবার। কিন্তু বাস্তবে এসব খাবারে মধুর পরিমাণ অনেক বেশি হতে পারে। এর ফলে কার্বোহাইড্রেটও বেশি হয়ে যায়। এতে রক্তে শর্করা হঠাৎ বেড়ে যেতে পারে।
আপনার যদি টাইপ ২ ডায়াবেটিস থাকে বা এর ঝুঁকি থাকে, তবে মধুর ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। মধু প্রাকৃতিক হলেও এটি রক্তে শর্করার ওপর প্রভাব ফেলে। যারা ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ নেন, তাদের অবশ্যই সারা দিনের কার্বোহাইড্রেট হিসাব করে খেতে হয়। মধু খেলেও সেই হিসাবে গড়মিল হতে পারে।
চিনি বাদ দিয়ে মধু খাওয়া কি উপকারি?
ডায়াবেটিস থাকলে চিনি বাদ দিয়ে মধু খেলে বিশেষ কোনো লাভ নেই। কারণ দুটোই শেষ পর্যন্ত রক্তে শর্করার ওপর প্রভাব ফেলে। মধু সামান্য ধীরে কাজ করলেও এটি নিরাপদ বিকল্প নয়।
যদি কেউ একেবারেই মিষ্টি না খেতে পারেন না এবং খুব অল্প পরিমাণে মধু ব্যবহার করতে চান, তাহলে সেটি অবশ্যই হিসাব করে খেতে হবে। দিনের মোট কার্বোহাইড্রেটের হিসাবের মধ্যে মধুকে ধরতে হবে। নিজের রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করাও জরুরি।
সবচেয়ে ভালো উপায় হলো, মধু বা চিনি দুটোকেই সীমিত রাখা। প্রয়োজনে চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে কথা বলে খাবারের পরিকল্পনা করা।
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- দিনে কত কাপ চা পান করা উচিত
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’





