মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৫ ৮ মার্চ ২০২৬
ক্রিকেট মাঠের পর এবার বিনোদন দুনিয়ায় নতুন করে 'দাদাগিরি' দেখাতে প্রস্তুত সৌরভ গঙ্গোপাধ্যায়। জি বাংলার জনপ্রিয় শো 'দাদাগিরি'-র মঞ্চে তিনি আগেই প্রমাণ করেছেন, ক্যামেরার সামনেও তিনি ঠিক ততটাই সাবলীল, যতটা বাইশ গজে। এবার তার কাঁধে আরও বড় দায়িত্ব— 'বিগ বস বাংলা'-র সঞ্চালনা। তবে এই নতুন যাত্রার ঘোষণার থেকেও বেশি চর্চা হচ্ছে সৌরভের ব্যক্তিগত জীবন নিয়ে করা একটি মন্তব্যকে ঘিরে। প্রশ্ন উঠেছে, মহারাজের জীবনের আসল 'বিগ বস' কে? স্ত্রী ডোনা নাকি কন্যা সানা?
শুক্রবার এই নতুন রিয়েলিটি শো-এর আনুষ্ঠানিক ঘোষণায় সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ। সেখানেই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, তার জীবনের 'বিগ বস' কে? এমন প্রশ্নের উত্তরে অনেকেই ভেবেছিলেন, হয়তো স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম নেবেন তিনি। কিন্তু সৌরভ সকলকে অবাক করে দিয়ে জানান, তার জীবনের আসল বিগ বস তার মেয়ে সানা।
মহারাজ বলেন, "সানা এখনও সবটা জানে না। আজকের পর খবরটা জানলে সে জিজ্ঞাসা করবে কী হচ্ছে? ওকে আগে পুরোটা বোঝাতে হবে। তারপরই ও কিছু করতে দেবে।" সৌরভের এই উত্তরেই স্পষ্ট, তার জীবনে মেয়ের গুরুত্ব ঠিক কতটা।
কে এই সানা?
বাবার মতো ক্রিকেট বা মা ডোনা গঙ্গোপাধ্যায়ের মতো নাচ, কোনওটিকেই পেশা হিসেবে বেছে নেননি সানা। পড়াশোনায় বরাবরই তুখোড় তিনি। কলকাতার লরেটো হাউস থেকে স্কুলজীবন শেষ করে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক হন। বর্তমানে তিনি একটি সংস্থায় কনসালট্যান্ট হিসেবে কর্মরত।
নতুন ইনিংস নিয়ে উত্তেজিত দাদা
আগামী সেপ্টেম্বর মাস থেকে 'বিগ বস বাংলা'-র জার্নি শুরু হতে চলেছে। এই নতুন চ্যালেঞ্জ নিয়ে সৌরভ নিজেও বেশ উত্তেজিত। তিনি জানান, "আমার কাছে এটা একদম নতুন ধরনের শো, একেবারে ভিন্ন। আমি যা কিছু করেছি, ভালো করে করার চেষ্টা করেছি। আশা করি এটাও ভালো হবে।" হিন্দি বিগ বসে সলমন খানকে সঞ্চালনা করতে দেখলেও, নিয়মিত শো-টি দেখার সুযোগ হয়নি তার। তবে তার আত্মবিশ্বাসী কণ্ঠই বুঝিয়ে দিচ্ছে, বাংলার দর্শক নতুন রূপে তাঁদের প্রিয় দাদাকে দেখতে চলেছেন।
আসছে বায়োপিকও
ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও আসতে চলেছে সৌরভের জীবনকাহিনী। চলতি বছরের মার্চ মাস থেকেই তার বায়োপিকের শুটিং শুরু হতে চলেছে। সৌরভের চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। এছাড়াও সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য, বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে বোমন ইরানি এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ভূমিকায় গজরাজ রাওকে দেখা যাবে। তবে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও রহস্যের মোড়কে ঢাকা।
সব মিলিয়ে, নতুন রিয়্যালিটি শো এবং বায়োপিক—দুই মিলিয়ে আগামী দিনে বিনোদন জগতে সৌরভের উপস্থিতি যে জমজমাট হতে চলেছে, তা বলাই বাহুল্য।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











