ঢাকা, ১০ মার্চ মঙ্গলবার, ২০২৬ || ২৬ ফাল্গুন ১৪৩২
good-food

অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১০ ১০ মার্চ ২০২৬  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। সোমবার (৯ মার্চ) সকালে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিরিজটির অফিশিয়াল পোস্টার।

পোস্টার প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি শেয়ার করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ সংশ্লিষ্ট অনেকেই। সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা শিহাব শাহীন।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরীকে এক টান টান অ্যাকশন মুহূর্তে। সেখানে প্রীতম হাসান অভিনীত চরিত্র মানসিভ যেন বিপদের মুখে থাকা অনুরা চরিত্রের মেহজাবীনকে বাঁচানোর চেষ্টা করছেন। পোস্টারের এ দৃশ্যই সিরিজটির গল্পে রহস্য ও উত্তেজনার আভাস দিচ্ছে বলে মনে করছেন দর্শকেরা।

নির্মাতা জানিয়েছেন, ‘ক্যাকটাস’ একটি থ্রিলার ঘরানার গল্প, যার কেন্দ্রীয় চরিত্র মানসিভ। এ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। গল্পে তাকে দেখা যাবে এক দক্ষ হ্যাকার হিসেবে। টিজারে দেখা গেছে, মানসিভ কারাগারে বন্দী, তবে সাইবারজগতে তার অসাধারণ দক্ষতা রয়েছে। একপর্যায়ে রাষ্ট্রীয় সংকটের মুহূর্তে সরকারের সহায়তায় কারাগার থেকেই তাকে আবার নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। তখন তার মেধাই হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র।

এরই মধ্যে সিরিজটির টিজারও প্রকাশ পেয়েছে। সেখানে মেহজাবীন চৌধুরীকে দেখা গেছে এক ভিন্ন রূপে—অ্যাকশনধর্মী, শক্তিশালী ও আত্মবিশ্বাসী চরিত্রে। রহস্যময় উপস্থিতি ও দৃঢ় মনোভাবের মাধ্যমে তিনি গল্পে নতুন মাত্রা যোগ করেছেন বলেই মনে করছেন দর্শকেরা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর