শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৭ ৮ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর সিরিজের ভাগ্য নিয়ে জমে থাকা সব অনিশ্চয়তার মেঘ কেটেছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ ভোর ৪টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাবর-রিজওয়ানরা। ঢাকায় নেমেই ক্রিকেটাররা বিমানবন্দরে সেহরি সেরে নিয়েছেন।
সুপার এইট থেকে বিদায় নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপটা পাকিস্তানের জন্য ছিল হতাশার। তবে সেই ক্ষত ভুলে নতুন শুরুতে মরিয়া দলটি। মূল বহর আজ এলেও কোচ মাইক হেসনসহ পাঁচ সদস্যের একটি অগ্রবর্তী দল গত ৭ মার্চই পা রেখেছিল এই শহরে। আজ তাদের সঙ্গে যোগ দিলেন আরও ১৫ ক্রিকেটার এবং ৭ কোচিং ও সাপোর্ট স্টাফ। মূলত ৯ মার্চ আসার কথা থাকলেও পরিস্থিতির কথা বিবেচনা করে কিছুটা আগেই বাংলাদেশে চলে এসেছে পাকিস্তান।
অন্যদিকে প্রতিপক্ষকে আতিথেয়তা দিতে মিরপুরে পুরোদমে প্রস্তুতি সেরে রেখেছে বাংলাদেশ। টাইগাররা এরই মধ্যে শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের মধ্যে দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচ খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই শুরু হচ্ছে আগামী ১১ মার্চ। সিরিজের পরবর্তী দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। মিরপুরের গ্যালারিতে যখন বাঘ আর শাহীনের লড়াই শুরু হবে, তখন মাঠের উত্তাপ সব অনিশ্চয়তাকে ছাপিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা ভক্তদের।
পাকিস্তান স্কোয়াড: শাহীন আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শামিল হুসাইন ।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















