তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৪ ৬ মার্চ ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে জ্বালানি মজুত নিয়ে বিভ্রান্তিকর তথ্যের কারণে গ্রাহক ও ডিলারদের মধ্যে অস্বাভাবিক চাহিদা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যানবাহনের ধরন অনুযায়ী প্রতিবার তেল কেনার সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে পাম্পগুলো থেকে নির্ধারিত সীমার বেশি জ্বালানি তেল কেনা যাবে না।
জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে এবং প্যানিক বায়িং বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা রোধে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বিপিসি।
নতুন নির্দেশনা অনুযায়ী, যানবাহনের ধরনভেদে তেল কেনার নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিবার তেল নেওয়ার ক্ষেত্রে মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ২ লিটার এবং ব্যক্তিগত প্রাইভেটকারের জন্য ১০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ করা হয়েছে। .
এ ছাড়া এসইউভি, জিপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে এই পরিমাণ ২০ থেকে ২৫ লিটার নির্ধারণ করা হয়েছে। ভারী যানবাহনের মধ্যে পিকআপ ও লোকাল বাসের জন্য প্রতি ট্রিপে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনার ক্যারিয়ারের জন্য ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত ডিজেল সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে। মূলত বাজারে তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে এবং অতিরিক্ত মজুত ঠেকাতেই এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
বিপিসি জানিয়েছে, মজুতদারি রোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে ফিলিং স্টেশনগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি বিক্রির বিপরীতে রসিদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে জ্বালানির ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ থাকবে। গ্রাহকদের পরবর্তীবার তেল কেনার সময় আগের রসিদ প্রদর্শন করতে হবে।
এ ছাড়া ফিলিং স্টেশনগুলোকে নিয়মিত তাদের মজুত ও বিক্রির তথ্য সংশ্লিষ্ট ডিপোকে জানাতে হবে। তেল বিপণনকারী কোম্পানিগুলো এই তথ্য যাচাই করে তবেই ডিলারদের নতুন করে তেল সরবরাহ করবে। অনুমোদিত বরাদ্দের বাইরে কোনো অতিরিক্ত তেল সরবরাহ করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
বিপিসি আশ্বস্ত করেছে, জ্বালানি আমদানির প্রক্রিয়া শিডিউল অনুযায়ী চলছে এবং নিয়মিত চালান দেশে পৌঁছাচ্ছে। রেল ওয়াগন ও ট্যাংকার ট্রাকের মাধ্যমে সারাদেশে তেল পাঠানো হচ্ছে। খুব দ্রুতই বাফার স্টক বা আপদকালীন মজুত গড়ে উঠবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করছেন।
সংকটের অজুহাতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা দণ্ডনীয় অপরাধ জানিয়ে সতর্কতা জারি করেছে বিপিসি।
দেশে প্রতি মাসের শুরুতে জ্বালানির দাম পুনর্নির্ধারণ করা হলেও বর্তমান পরিস্থিতিতে দাম বাড়ানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে তারা। অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য গ্রাহক ও ডিলারদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











