বিশ্বকাপ: প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩০ ৬ মার্চ ২০২৬
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারের জন্য মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় বিভিন্ন দেশের মোট আটজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। ইতোমধ্যে সেমিফাইনালে ভারত সাত রানের নাটকীয় জয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।
আগামী রোববার (৮ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে ভারত। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
মনোনীতদের তালিকায় সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। উপমহাদেশের কন্ডিশনে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি চারবার ম্যাচসেরা হয়েছেন। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে করেছেন ২২৬ রান এবং বল হাতে নিয়েছেন ৯ উইকেট।
দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদিও জায়গা পেয়েছেন তালিকায়। তার বৈচিত্র্যময় স্লোয়ার ডেলিভারি প্রতিপক্ষ ব্যাটারদের জন্য কঠিন হয়ে উঠেছিল। সাত ম্যাচে তিনি নিয়েছেন ১২ উইকেট, ইকোনমি রেট ছিল ৭.১৯।
প্রোটিয়াদের অধিনায়ক এইডেন মারক্রাম ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মনোনয়ন পেয়েছেন।
আট ম্যাচে ২৮৬ রান করে তিনি ফাইনালের আগে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক এবং তার নেতৃত্বে দল সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত ছিল।
এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক সাহিবজাদা ফারহান এবং সর্বোচ্চ উইকেটশিকারি শ্যাডলি ভ্যান স্কালকউইকও এই মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে রয়েছেন।
ফাইনালিস্ট নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার টিম শেইফার্ড এবং রাচিন রবীন্দ্রও মনোনীত হয়েছেন। ব্ল্যাকক্যাপসদের ফাইনালে উঠতে এই দুই ক্রিকেটারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
ভারতের হয়ে তালিকায় জায়গা পেয়েছেন উইকেটরক্ষক–ব্যাটার সঞ্জু স্যামসন।
যদিও তিনি মাত্র চারটি ম্যাচ খেলেছেন, তবু ইতোমধ্যে ভারতের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে উঠেছেন। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে টানা দুটি অর্ধশতক করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি।
‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ মনোনীত খেলোয়াড়রা
* উইল জ্যাকস
* সাহিবজাদা ফারহান
* লুঙ্গি এনগিদি
* এইডেন মারক্রাম
* রাচিন রবীন্দ্র
* শ্যাডলি ভ্যান স্কালকউইক
* টিম শেইফার্ট
* সঞ্জু স্যামসন
উল্লেখ্য, টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ভারতের মাত্র দুই ক্রিকেটার এই পুরস্কার জিতেছেন। তারা হলেন বিরাট কোহলি এবং জাসপ্রিত বুমরাহ। কোহলি ২০১৪ ও ২০১৬ সালে টানা দুইবার ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হন। আর বুমরাহ সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সম্মান অর্জন করেন।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















