ঢাকা, ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার, ২০২৬ || ১২ ফাল্গুন ১৪৩২
good-food

এলপিজির দাম কমলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৫ ২৪ ফেব্রুয়ারি ২০২৬  

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ফেব্রুয়ারি মাসের জন্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি নতুন এই দাম ঘোষণা করে। 

সংস্থাটি জানায়, সংশোধিত এই দর সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হয়েছে হয়েছে।

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের পরিবর্তন এবং ডলারের বিনিময় হারের উঠানামার ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। 

জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৫৬ টাকা। বর্তমানে  ১৫ টাকা কমে তা ১ হাজার ৩৪১ টাকায় দাঁড়িয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বেসরকারি এলপিজির রিটেইল পয়েন্টে মূসকসহ প্রতি কেজির দাম হবে ১১১ টাকা ৭৬ পয়সা। তবে সরকারি পর্যায়ে এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে।