ঢাকা, ০৩ মার্চ মঙ্গলবার, ২০২৬ || ১৯ ফাল্গুন ১৪৩২
good-food

ঈদ ইত্যাদিতে রাজ-সাবলিার অনবদ্য নৃত্য

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫১ ৩ মার্চ ২০২৬  

এবারের ঈদের জন্য নির্মিত বিশেষ ইত্যাদিতে দখো যাবে জনপ্রয়ি অভিনেত শরীফুল রাজ ও সাবলিা নূরক।  একটি দলীয় নাচে অংশগ্রহন করছেনে এই দুই তারকা।

মিথ্যে ও দুর্নীতির ভিড়ে লুকিয়ে থাকা নীতি নৈতিকতা ও বাস্তবতা এবং বাল্যকালে শেখা নীতি কথা- কর্মকালে এসে-মর্মহীন হয়ে যায়, যা অনেকেই বোঝেন না-এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত।

গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা।

নৃত্যে অংশগ্রহণ করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন।

ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছেন। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত বর্ণাঢ্য এই ভিন্নধর্মী দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর