যে ১১ পরামর্শ মেনে চললে মিলবে প্রোমোশন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২২ ৬ মার্চ ২০২৬
কর্মজীবনে এক জায়গায় আটকে থাকার অনুভূতি ভীষণ হতাশাজনক।
অনেকেই ভাবেন, প্রোমোশন পেতে হলে বুঝি ঢাকঢোল পিটিয়ে নিজেকে প্রচার করতে হবে।
কিন্তু ক্যারিয়ার কোচদের মতে, স্মার্টভাবে কাজ করলেই আপনি হতে পারেন প্রোমোশন আর বেতন বৃদ্ধির প্রথম দাবিদার।
বিশেষজ্ঞদের মতে, এই ১১ পরামর্শ মেনে চললে আপনার ভাল চাকরি আর প্রোমোশন হবে সহজে।
১. নিজেকে ‘প্রোমোশন-যোগ্য’ করে তুলুন
প্রোমোশন হুট করে আসে না। বর্তমান দায়িত্বে আপনি কতটা সফল তার উপর নির্ভর করে আপনার প্রোমোশন হবে কী হবে না। সময়মতো কাজ শেষ করা, লক্ষ্য পূরণ করা এবং অযৌক্তিক টার্গেট হলে সাহস করে আপত্তি তোলা, এসব বিষয় আপনাকে আলাদা করবে।
প্রোমোশন যেন স্বাভাবিক ভাবে আসে, সেই জায়গায় নিজেকে নিয়ে যান।
২. বসকে ইচ্ছের কথা খুলে বলুন
আপনার বসই হতে পারেন সবচেয়ে বড় সমর্থক। তাই তাকে অন্ধকারে রাখবেন না। ক্যারিয়ার নিয়ে আপনার লক্ষ্য কী, ভবিষ্যতে কোথায় যেতে চান সেটা সরাসরি বলুন।
নিয়মিত ওয়ান-টু-ওয়ান মিটিংয়ে সুযোগ না পেলে নিজেই সময় চেয়ে নিন।
আপনার বসই হতে পারেন সবচেয়ে বড় সমর্থক।
৩. দৃশ্যমানতা বাড়ান
অফিসে শুধু ভালো কাজ করলেই হবে না, মানুষ যেন সেটা জানে। বিশেষ করে অন্তর্মুখী কর্মীরা অনেক সময় আড়ালে পড়ে যান।
অফিসের ইভেন্ট, আলোচনা বা প্রজেক্টে নিজের মতো করে অংশ নিন।
৪. নিজের অর্জনের কথা বলুন
নিজের কাজের সাফল্য তুলে ধরা অহংকার নয়, এটি পেশাদারিত্ব।
কী করলেন, কেন করলেন, কী শিখলেন এবং এরপর কী করবেন সংক্ষেপে বলুন। টিমের অন্যদের কৃতিত্বও স্বীকার করুন। এতে নেতৃত্বের গুণ ফুটে ওঠে।
৫. বোকার মতো খাটবেন না
সারাদিন ব্যস্ত থাকা মানেই আপনি খুব কাজের তা কিন্তু নয়। অপ্রয়োজনীয় ছোটোখাটো কাজে নিজেকে আটকে ফেলবেন না। বারবার চা বানানো বা মিটিংয়ের নোট নেওয়ার দায়িত্ব নিলে সহকর্মীরা আপনাকে সেখানেই ‘ফিক্স’ করে ফেলতে পারে।
ব্যস্ত নয়, ফলপ্রসূ হোন।
৬. নেটওয়ার্কিং শিখুন
নেটওয়ার্কিং আর লিংকডইন এক জিনিস নয়।
নেটওয়ার্কিং মানে সম্পর্ক তৈরি করা, নতুন সুযোগের খবর রাখা।
অন্যদিকে, লিংকডইন হলো একটি টুল—যেখানে আপনি নিজের পেশাদার পরিচয় গড়ে তুলতে পারেন।
তবে কপি-পেস্ট করা পোস্ট নয়—কম লিখুন, কিন্তু হৃদয় থেকে লিখুন।
৭. যেই পদ চান, সেই পদে থাকা মানুষের সঙ্গে কথা বলুন
ইন্টারভিউয়ের সুযোগ পেলে আগে খোঁজ নিন বোর্ডে কারা থাকবেন।
যারা ওই পদে আছেন, তাদের অভিজ্ঞতা শুনুন। প্রয়োজনে মেন্টর বানান।
নিজের চারপাশে একটি ‘পার্সোনাল বোর্ডরুম’ তৈরি করুন, যেখানে কেউ আপনাকে চ্যালেঞ্জ করবে, কেউ আর্থিক জ্ঞান দেবে, কেউ দিকনির্দেশনা দেবে।
৮. বেতন নিয়ে দরকষাকষি করুন
বেতন আলোচনা আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে করুন। বাজারদর জানুন।
নতুন চাকরিতে যোগ দেওয়ার সময় দরকষাকষির সুযোগ সবচেয়ে বেশি থাকে।
কতদিন ধরে আছেন, এ যুক্তি কাজ নাও করতে পারে। ব্যক্তিগত আর্থিক সমস্যাও প্রতিষ্ঠানের দায় নয়।

প্রোমোশন অর্জন করে নিতে হয় স্মার্টভাবে।
৯. ‘ড্রাই প্রোমোশন’ পেলে কী করবেন?
দায়িত্ব বাড়ল, কিন্তু বেতন বাড়ল না—এটাই ‘ড্রাই প্রোমোশন’।
যদি মনে হয় নতুন পদটি আপনার ক্যারিয়ারের জন্য দরকারি, তাহলে লিখিতভাবে জেনে নিন কবে বেতন পর্যালোচনা হবে।
অন্যথায় ভাবুন, আপনার প্রেরণা কি টাকা, নাকি কাজের ধরন?
১০. নিজের যত্ন নিন
শারীরিক ও মানসিক সুস্থতা ছাড়া বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন।
নিয়মিত ঘুম, ব্যায়াম, সুষম খাবার এসবকে অগ্রাধিকার দিন।
একটি ছোট সকালের রুটিনও আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে তুলতে পারে।
১১. চায়ের দোকানে কিংবা রেস্টুরেন্টে বসে প্রোমোশন চাইবেন না
অফিস-পরবর্তী আড্ডায় পেশাদার সীমারেখা বজায় রাখুন।
সামাজিক পরিবেশে বেতন বা প্রোমোশন চাওয়া অপেশাদারিত্ব হতে পারে।
বারবার উপেক্ষিত হলে কী করবেন?
সৎ ফিডব্যাক চান।
নিজের বর্তমান অবস্থান আর কাঙ্ক্ষিত অবস্থানের মধ্যে ব্যবধান কোথায়—তা বিশ্লেষণ করুন। প্রয়োজনে নতুন জায়গায় যাওয়ার সাহস রাখুন। নতুন প্রতিষ্ঠানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ থাকে।
ক্যারিয়ারে এগোনো মানে শুধু কঠোর পরিশ্রম নয়; কৌশল, দৃশ্যমানতা, আত্মসম্মান আর আত্মযত্ন—সব মিলিয়ে একটি সামগ্রিক প্রস্তুতি। মনে রাখবেন, কেউ কাউকে উপহার দেয়না, এটা অর্জন করে নিতে হয় স্মার্টভাবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















