যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৯ ৩০ জানুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় গণভোটের সময় যতই ঘনিয়ে আসছে, একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে, যে যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কী ঘটবে?
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ‘হ্যাঁ’ জয়ী করতে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। এই অবস্থায় সংস্কার প্রস্তাবগুলো যদি জনসমর্থন না পায়, তবে ‘জুলাই চুক্তি’ এবং চলমান সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে নানামুখী আলোচনা চলছে।
সাংবিধানিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোটের ফলাফল আইনত বাধ্যতামূলক না হলেও এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। কেউ কেউ মনে করছেন, ‘না’ জয়ী হলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। আবার অনেকের মতে, এটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি বদলে দিতে পারে।
বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, ‘হ্যাঁ’ ভোট হেরে গেলে প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন করা সহজ হবে না। এতে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থমকে যেতে পারে। কেননা নতুন সরকারের কাছে তখন যুক্তি থাকবে- জনগণ চায়নি "হ্যাঁ" জিতে যাক। অন্তর্বর্তী সরকার "হ্যাঁ" কে বিজয়ী দেখবার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং এতে আন্তর্জাতিক মহলেরও প্রচ্ছন্ন সমর্থন রয়েছে।
ধারণা করা হচ্ছে, বিদেশি প্রভাবও এই ফলাফলে ভূমিকা রাখতে পারে। অনেকের দৃষ্টিতে, একটি ফ্যসিবাদী কাঠামো রুখতে এই সংস্কারগুলো অত্যন্ত জরুরি।
অন্যদিকে, ‘না’ ভোটের ফলে দেশে স্বৈরতান্ত্রিক পরিবেশ তৈরির আশঙ্কা করছেন কেউ কেউ। বিশ্লেষকদের সতর্কবার্তা—‘হ্যাঁ’ ভোটের পরাজয় দেশে নতুন করে অস্থিরতা ও বিশৃঙ্খলা ডেকে আনতে পারে। রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়ে পরিস্থিতি সহিংস সংঘাতের দিকে মোড় নিতে পারে। স্বার্থান্বেষী কোনো কোনো মহল নিজেদের ফায়দা লুটতে এ সময় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
‘হ্যাঁ’ ভোটের পরাজয় শুধু সরকারের জন্যই নয়, বিরোধী দলগুলোর জন্যও ক্ষতির কারণ হতে পারে। ফলে রাজনীতি আরও খণ্ডবিখণ্ড হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যেখানে একেক গোষ্ঠী একেক এজেন্ডা নিয়ে কাজ করবে।
তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন, এই গণভোটের আইনি ভিত্তি বেশ সীমিত। সংবিধান অনুযায়ী, কেবল সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষেত্রেই গণভোট বাধ্যতামূলক। রাজনৈতিক সংস্কার বাস্তবায়নে আইনগতভাবে গণভোটের প্রয়োজন নেই। অর্থাৎ, ‘না’ ভোট জয়ী হলেও জুলাই চুক্তির সংস্কারগুলো আইনত বাতিল হয়ে যাবে না। তবে এগুলোর রাজনৈতিক গ্রহণযোগ্যতা বা নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে, যা পরবর্তী সংসদের জন্য সংস্কারগুলো বাস্তবায়ন করা কঠিন করে তুলবে।
মূলত ‘জুলাই চুক্তি’ কোনো আইনি চুক্তি নয়, বরং একটি রাজনৈতিক অঙ্গীকার। তাই ‘না’ ভোট জয়ী হলে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিবর্তন করতে পারে বা পরিস্থিতির সাথে সংগত রেখে চুক্তিতে সংশোধন আনতে পারে। শেষ পর্যন্ত সংস্কারের ভবিষ্যৎ নির্ভর করবে, যদি "না" জয়ী হয়, নতুন সংসদের সদিচ্ছার ওপর।
অতীতের অভিজ্ঞতা বলে, রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় কোনো সংস্কার সফল হয় না। এর আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদের কারণে অনেক উদ্যোগ ব্যর্থ হয়েছে। অর্থাৎ, জোরালো রাজনৈতিক সমর্থন ছাড়া সংস্কারের পথে বাধা আসবেই।
ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, গণভোটে ‘না’ জয়ী হওয়া মানেই সংস্কারের পথ রুদ্ধ হওয়া নয়, বরং অনেক ক্ষেত্রে এটি সম্পূর্ণ নতুন এক সাংবিধানিক যাত্রার সূচনা করে। যেমন—চিলিতে ১৯৮৮ সালে পিনোশের স্বৈরশাসনের বিপক্ষে ‘না’ ভোট শেষ পর্যন্ত দেশটিকে একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের পথে নিয়ে যায়। ফ্রান্সে ২০০৫ সালে ইউরোপীয় সংবিধানের খসড়া জনমতে প্রত্যাখ্যাত হলেও পরবর্তীতে ‘লিসবন চুক্তি’র মাধ্যমে সেই কাঠামোগত পরিবর্তনগুলোই বাস্তবায়ন করা হয়েছিল। একইভাবে আয়ারল্যান্ডে লিসবন চুক্তির বিপক্ষে প্রথম দফায় ‘না’ভোট পড়লে ইইউ আয়ারল্যান্ডকে বিশেষ সার্বভৌমত্বের নিশ্চয়তা দিতে বাধ্য হয়, যা দেশটির সাংবিধানিক অবস্থানে বড় পরিবর্তন আনে। বলিভিয়ায় ২০১৬ সালে প্রেসিডেন্ট ইভো মোরালেসের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে জনগণ ‘না’ বললেও আদালত তা বাতিল করে দেয়, যা দেশটিতে চরম রাজনৈতিক অস্থিরতা ও নেতৃত্বের কাঠামো বদলে দেয়। আবার কেনিয়ায় ২০০৫ সালে বিতর্কিত সংবিধান সংস্কার প্রস্তাব ‘না’ ভোটে বাতিল হওয়ার পর সৃষ্ট রাজনৈতিক সংকটই দেশটিকে ২০১০ সালে একটি প্রগতিশীল ও সম্পূর্ণ নতুন সংবিধানের দিকে ধাবিত করে। এই উদাহরণগুলো প্রমাণ করে যে, গণভোটের তাৎক্ষণিক ফলাফল যা-ই হোক না কেন, রাজনৈতিক সংকট বা জনদাবি অনেক সময় সংসদ কিংবা আদালতের মাধ্যমে সংবিধানের আমূল পরিবর্তন নিশ্চিত করে।
পরিশেষে বলা যায়, গণভোটে ‘না’ জয়ী হওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। মূল চ্যালেঞ্জ হবে রাজনৈতিক নেতৃত্বের জন্য—তারা কীভাবে এই সংকট কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করেন। জুলাই চুক্তি বা সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ শেষ পর্যন্ত জনগণ ও তাদের প্রতিনিধিদের ওপরই নির্ভর করছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




