‘ভোট গণনায় বিলম্ব’ বক্তব্যে জনমনে সন্দেহ জেগেছে: যুক্তফ্রন্ট
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০২ ২৩ জানুয়ারি ২০২৬
ভোট গণনায় বেশি সময় লাগা নিয়ে সরকারের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য জনমনে সন্দেহ জেগেছে বলে মন্তব্য করেছেন বাম প্রগতিশীল জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। তারা এই সন্দেহ দূর করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ মন্তব্য করেন।
যুক্তফ্রন্ট নেতারা বলেন, সরকার গণভোটের দিকে যতটুকু নজর দিচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ততটুকু নজর দিচ্ছে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলমের প্রতি আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে যুক্তফ্রন্টের সমন্বায়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ অস্ত্র উদ্ধারের দিকে নজর দেন।”
বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে।” এরপর বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ একই সুরে বলেন, “নির্বাচনে ভোট গণনার সময় একটু বেশি লাগবে।”
এসব বক্তব্যে হতাশা প্রকাশ করে বজলুর রশিদ ফিরোজ বলেন, “প্রেস সচিব বলেছেন ভোট গণনায় সময় লাগবে। কিন্তু সময় লাগবে কেন? এই বক্তব্যের মাধ্যমে তিনি কী বুঝতে চেয়েছেন?”
“এই বক্তব্যের মাধ্যমে জনমনে সন্দেহ জেগেছে। এই সন্দেহ দূর করতে হবে,” বলেন তিনি।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে এই বাম নেতা বলেন, “স্বাধীনতা বিরোধী একটি শক্তি জান্নাতের টিকিট বিক্রি করছে যা নির্বাচনের ইশতেহার নিয়ম বহির্ভূত।”
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় ১৮ দফার অঙ্গীকার নিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এই জোট থেকে ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জোটটিতে থাকা ৯ দল
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, বাসদ (মার্ক্সবাদী), বাংলাদেশ জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ‑মাহবুব) ও সোনার বাংলা পার্টি।
যুক্তফ্রন্টের নির্বাচনি অঙ্গীকার
রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন, স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠা ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও প্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক পুনর্গঠন।
কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও বৈষম্যহ্রাস, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, জনস্বাস্থ্য ও চিকিৎসা সেবার গণমুখী সংস্কার, খাদ্যনিরাপত্তা ও কৃষি সংস্কার, শ্রমিক অধিকার ও ট্রেড ইউনিয়ন স্বাধীনতা এবং নারী অধিকার ও লিঙ্গসমতা।
যুবশক্তির বিকাশ, পরিবহন ও যোগাযোগ অবকাঠামো, পরিবেশ, জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি ও গবেষণার গণমুখী সংস্কার, গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা, সাহিত্য, সংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনা এবং পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সংহতি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




