দিল্লিতে হাসিনার বক্তব্য গণতান্ত্রিক উত্তরণে হুমকি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৩ ২৫ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একটি বক্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকা মনে করে, এই বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য সরাসরি হুমকি।
রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানায়।
এতে জানানো হয়, তারা ‘আশ্চর্য ও হতবাক’ যে হাসিনা ভারতের রাজধানীতে জনসম্মুখে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশ সরকারের মতে, এই বক্তব্য সহিংসতায় উস্কানি দিচ্ছে এবং দেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত করেছেন।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, হাসিনা তার বক্তব্যে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি তার দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে এমন কাজে উস্কানি দিয়েছেন, যা নির্বাচনি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।
বাংলাদেশ সরকার ‘গভীরভাবে ব্যথিত’ যে, ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে হস্তান্তরের দায়িত্ব পালন করেনি। বহুবার অনুরোধ সত্ত্বেও তাকে হস্তান্তর না করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ঢাকা মনে করে, এটি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সরাসরি হুমকি।
সরকার বলছে, ভারতের রাজধানীতে এমন একটি অনুষ্ঠান আয়োজন দুই দেশের সম্পর্কের প্রতিষ্ঠিত নীতির পরিপন্থী। এর মাধ্যমে সার্বভৌমত্বের প্রতি সম্মান, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘিত হয়েছে।
এই ঘটনাকে বাংলাদেশ ও তার জনগণের জন্য অপমানজনক হিসেবে দেখছে সরকার।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এটি ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি বিপজ্জনক উদাহরণ তৈরি করতে পারে। এর ফলে আগামী দিনে নির্বাচিত সরকারের পক্ষে ভারতের সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে পড়বে।
আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে মন্ত্রণালয় বলেছে, তাদের ‘উস্কানিমূলক বক্তব্য’ প্রমাণ করে, কেন তত্ত্বাবধায়ক সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছিল।
সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, নির্বাচনের আগে বা ভোটের দিন কোনো রকম সহিংসতা হলে তার জন্য ওই সংগঠনকেই দায়ী করা হবে এবং যেকোনো "দুষ্ট চক্রান্ত" ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




