ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪৯ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
কারচুপির অভিযোগ তুলে ঢাকা-৮ আসনের ভোট ফের গণনা করতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনিও এই আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি ওই আসনে ভোট কারচুপি ও বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়েছে।
শরিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই অভিযোগ করেন এনসিপির এই নেতা।
অভিযোগপত্রে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, গত ১২ ফেব্রুয়ারি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার নেতা-কর্মী, এজেন্ট এবং পরিবারের সদস্যদের মাধ্যমে ব্যাপক ভোট কারচুপি ও অনিয়ম সংঘটিত হয়েছে।
নাসীরুদ্দীনের অভিযোগ, ভোটগ্রহণ ও গণনার সময় প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করা এবং বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটে।
তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারও এসব অনিয়মে জড়িয়ে পড়েন এবং প্রকৃত ফলাফল উপেক্ষা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
তিনি উল্লেখ করেন, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ এবং ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালাসহ প্রযোজ্য নির্বাচন আইন লঙ্ঘন করে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তিনি পূর্ণাঙ্গ তদন্ত, দায়ী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পাটওয়ারী বলেন, “সার্বিক বিবেচনায় আমরা ঢাকা-৮ আসনের উল্লেখিত অনিয়ম, কারচুপি ও বেআইনি প্রভাব বিস্তারের মাধ্যমে ফলাফল অনুকূলে নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ কথা জানিয়েছি। মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
আবেদনে আরও বলা হয়, “আমরা ঢাকা-৮ আসনে ভোট পুনঃগণনার দাবি জানাচ্ছি এবং আইনানুগভাবে বাতিল ঘোষিত ভোট পুনর্বিবেচনা করে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ করছি। পুনঃগণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত ঢাকা-৮ আসনের শপথ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আইনানুগ কর্তব্য পালনের মাধ্যমে কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।”
ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু






