ঢাকা, ০২ সেপ্টেম্বর বুধবার, ২০২৬ || ১৮ ভাদ্র ১৪৩৩
good-food

স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৩ ২ সেপ্টেম্বর ২০২৬  

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ ও দাখিলকৃত আবেদন নিষ্পত্তিকরণ সংক্রান্তে বিস্তারিত সময়সূচি নির্বাচন কমিশন নির্ধারণ করেছে।

সময়সূচি নিম্নরূপ: 

# আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ আগামী ৭ সেপ্টেম্বর।

# দাখিলকৃত আবেদন ইস্যুকরণের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর।

# ভোটার স্থানান্তরের জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

চিঠিতে উল্লেখ করা হয়, সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদন নিষ্পত্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। দেশের সব উপজেলা/থানা ও রেজিষ্ট্রেশন কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।