ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৮ ১৫ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে কারাবন্দী জীবন কাটাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি কারাগারে তার দুর্বিষহ জীবনের কথা জানা গেছে। তার চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করছে না পাকিস্তান সরকার, এমন অভিযোগও এসেছে। এরই প্রেক্ষিতে সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার ইমরানকে নিয়ে মানবিক আবেদন করেছেন অস্ট্রেলিয়ার সাত সাবেক ক্রিকেটার।
কারাবন্দী ইমরানকে নিয়ে মানবিক উদ্বেগ প্রকাশ করতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মন্ত্রীকে পাঠানো চিঠিতে অ্যালান বোর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়াহর সই ছিল। তারা স্পষ্ট করে জানিয়েছেন, ‘কূটনীতিক কিংবা রাজনীতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, সাবেক অধিনায়ক হিসেবে’ তারা চিঠিটি লিখছেন, যারা ‘মুখ খুলতে বাধ্য হচ্ছেন’।
চিঠিতে আরও বলা হয়েছে, দল পরিষ্কার করে জানাতে চায়, মিস্টার খানের বিরুদ্ধে আইনি বা রাজনৈতিক ব্যাপারে কোনো অবস্থান নিচ্ছে না। এটাকে পাকিস্তানের বিষয় হিসেবে বর্ণনা করেছে তারা। রাজনৈতিক ব্যাপার হলেও আটক অবস্থায় যে কোনো ব্যক্তির চিকিৎসা পাওয়া মৌলিক মানবিকতার বিষয়। আর ইমরান সেই অধিকার থেকে বঞ্চিত বলেই উদ্বেগ প্রকাশ করেছে তারা।
দুর্নীতির দায়ে ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি আছেন ইমরান। ৭৩ বছর বয়সী সাবেক অধিনায়ককে সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ইসলামাবাদে নেওয়া হয়। পরে আবার তাকে কারাগারে পাঠানো হয়। তার দুই ছেলে সুলাইমান ও কাসিম বাবার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, ইমরানকে মেরে ফেলার চেষ্টা চালানো হচ্ছে।
এর আগে সাবেক ২১ অধিনায়ক ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি লেখেন। এই দাবি জানানো সাবেক অধিনায়কদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ান লিজেন্ড গ্রেগ চ্যাপেলও।
ইমরানের চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে চ্যাপেলের বক্তব্যের একটি ছোট ভিডিও ক্লিপের উদাহরণ টেনে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক কামিন্স এক্স-এ লিখেছিলেন, ‘জিসি (গ্রেগ চ্যাপেল) ও অন্য আরও সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের প্রতি আমি আমার সমর্থন জানাচ্ছি। আমি আশা করি আদালত তার সুচিকিৎসায় সহযোগিতা করবে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত থাকবে। আমি আশা করব ইমরান খানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে, যেমনটা অন্য সবার প্রাপ্য।’
চিঠিতে স্বাক্ষর করা ২১ সাবেক অধিনায়করা হলেন মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, লি জার্মন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট। তাদের পর জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও মঈন খানের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও এই ব্যাপারে সরব হন।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
















