বিদ্রোহী ৫৯ প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৯ ২১ জানুয়ারি ২০২৬
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে জোটের শরিকদের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হওয়ায় আরও ১৩ জনকে বহিষ্কার করা হয়েছিল। সব মিলিয়ে দলটির কঠোর অবস্থান পরিলক্ষিত হচ্ছে।
বিভাগ অনুযায়ী বহিষ্কৃত উল্লেখযোগ্য নেতাদের তালিকা:
ঢাকা বিভাগ: টাঙ্গাইল-৩: লুৎফর রহমান খান আজাদ (চেয়ারপারসনের উপদেষ্টা), টাঙ্গাইল-৫: অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (সাধারণ সম্পাদক, জেলা বিএনপি), নারায়ণগঞ্জ-১, ২ ও ৩: মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর এবং অধ্যাপক মো. রেজাউল করিম, মুন্সিগঞ্জ-৩: মো. মহিউদ্দিন (সদস্য সচিব, জেলা বিএনপি), নরসিংদী-৫: মো. জামাল আহমেদ চৌধুরী (সহসভাপতি, জেলা বিএনপি)।
রংপুর বিভাগ: দিনাজপুর-২: আনম বজলুর রশিদ (যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি), দিনাজপুর-৫: এজেডএম রেজওয়ানুল হক (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি) ও নীলফামারী-৪: রিয়াদ আরাফান সরকার রানা (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি)।
রাজশাহী বিভাগ: নাটোর-১: তাইফুল ইসলাম টিপু (সহদপ্তর সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি) ও ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর-৩: দাউদার মাহমুদ (যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি), রাজশাহী-৫: ইসফা খায়রুল হক শিমুল ও ব্যারিস্টার রেজাউল করিম, পাবনা-৩: কেএম আনোয়ারুল ইসলাম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি), পাবনা-৪: জাকারিয়া পিন্টু (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি), নওগাঁ-৩: পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।
খুলনা বিভাগ: কুষ্টিয়া-১: নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল-২: মনিরুল ইসলাম (সাধারণ সম্পাদক, জেলা বিএনপি), যশোর-৫: অ্যাডভোকেট শহিদ ইকবাল (সভাপতি, মনিরামপুর থানা), সাতক্ষীরা-৩: ডা. শহীদুল আলম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি), বাগেরহাট-১ ও ৪: ইঞ্জি. মাসুদ ও খায়রুজ্জামান শিপন।
বরিশাল বিভাগ: বরিশাল-১: আব্দুস সোবহান (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি) ও পিরোজপুর-২: মোহাম্মদ মাহমুদ হোসেন।
বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং দলীয় ঐক্য সুসংহত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
দলীয় প্রার্থীর বিপক্ষে বা স্বতন্ত্র হিসেবে যারা মাঠে রয়েছেন, তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলকে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




