ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৩ ১ ফেব্রুয়ারি ২০২৬
এবারের জাতীয় নির্বাচনে অন্তত ৫৫ শতাংশ ভোট পড়ার আশা করছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রবিবার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিসিএবি) আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে, যা ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে রেকর্ড হওয়া ৫৫ শতাংশের চেয়েও বেশি হবে।”
সরকার একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও নিশ্চয়তা দেন তিনি।
অতীতে কোনো নির্বাচনই ‘সম্পূর্ণ ঘটনাবিহীনভাবে’ অনুষ্ঠিত হয়নি বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “সব সময়ই কিছু না কিছু সমস্যা ছিল। এবারও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং এরইমধ্যে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
যেকোনো কিছুর চেয়ে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা সরকারের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিদেশি অংশীজনদের জানানো হয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, “ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে।”
গণভোট নিয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, প্রধান দলগুলো পক্ষে থাকায় এটি সহজেই পাস করবে বলে তিনি মনে করেন।
“শুরুতে ভোটারদের মধ্যে এ নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও এখন প্রধান রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থানের কারণে তা কেটে গেছে।...জামায়াত ও এনসিপি আগে থেকেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিল এবং সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের সমর্থনের পর বিষয়টি আরও সহজ হয়েছে।”
নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান উপদেষ্টা।
কয়েকজন উপদেষ্টা ভিসা জটিলতা এড়াতে দ্রুত সাধারণ পাসপোর্ট পাওয়ার জন্য তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন বলে জানালেও তিনি নিজের পাসপোর্ট এখনও জমা দেননি বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারও।
ডিসিএবি সভাপতি এ কে এম মইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




