শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৯ ১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের সঙ্গে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্টও হ্যাকড হয় বলে দাবি করেছে দলটি।
রবিবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এসব দাবি করা হয়।
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে শনিবার বিকালে নারীদের সম্পর্কে নেতিবাচক পোস্ট দেওয়া হয়। এই পোস্ট সমর্থন করে শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্ট থেকেও শেয়ার দেওয়া হয়।
জামায়াত আমিরের ওই অ্যাকাউন্টে নারীদের সম্পর্কে ইংরেজিতে দেওয়া পোস্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে লেখা, “আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।”
যদিও ওই পোস্টের পর থেকে জামায়াত দাবি করছে, অ্যাকাউন্ট দুটি হ্যাক হয়েছে। সংবাদ সম্মেলনে দলের মিডিয়া বিভাগের প্রধান জুবায়ের বলেন, “দলের আমিরের ওই অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর কিছু পোস্ট দেওয়া হয়েছে।”
নারীদের নিয়ে ওই পোস্ট ঘিরে সারা দেশে আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল।
অ্যাকাউন্টটি হ্যাক যতক্ষণ
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা ও জাতীয় নির্বাচন কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, “গতকাল (শনিবার) বিকাল ৪টার দিকে আমিরে জামায়াতের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সর্বশেষ স্বাভাবিক পোস্ট দেখা যায়। এরপর বিকাল ৪টা ৫৫ মিনিটে আমাদের দৃষ্টিগোচরে আসে যে, ৪টা ৩৭ মিনিটে ওই আইডিতে একটি অত্যন্ত আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়েছে, যা আমাদের আদর্শ, চিন্তাধারা ও অবস্থানের সম্পূর্ণ বিপরীত।”
“ওই আইডি পরিচালনা টিমের সঙ্গে যোগাযোগ করলে তারা যাচাই করে আইডিটির হ্যাক হওয়ার বিষয় নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে আমাদের সাইবার সিকিউরিটি টিম পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করে এবং ৫টা ৯ মিনিটে আইডির পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে তা সম্ভব হয়।”
সিরাজুল ইসলাম বলেন, “পরবর্তীতে বিকাল ৫টা ২২ মিনিটে ওই এক্স অ্যাকাউন্টে জরুরি ঘোষণার মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়।”
এই ৩২ মিনিটের বিষয়ে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু আমিরের এক্স অ্যাকাউন্ট নয়, একইসঙ্গে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্টও সাময়িকভাবে দখলে নেয় হ্যাকাররা।
সিরাজুল ইসলাম বলেন, “রাত সাড়ে ৩টার দিকে আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি এবং সাংবাদিকদের বিস্তারিত জানাই। রাতভর ব্যাপক অনুসন্ধানের মধ্য দিয়ে হ্যাকিং প্রক্রিয়ার আদ্যোপান্ত খুঁজে বের করা সম্ভব হয়েছে এবং সেটাই তুলে ধরার জন্য এখনকার সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।”
এ ধরনের অপতৎপরতা চালিয়ে সত্যকে দমন করা যাবে না উল্লেখ করে দলের নির্বাচন কমিটির এই সদস্য বলেন, “জামায়াতে ইসলামী সত্য ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে মানুষের পাশে থাকতে চায়। আমাদের ক্রমবর্ধমান জনসমর্থন ও অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে থামানো যাবে না।”
সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী, দলের আমির এবং আমাদের শীর্ষ নেতাদেরকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার লক্ষ্যে একটি গভীর ষড়যন্ত্র চলছে।”

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে দেওয়া পোস্ট ভাইরাল হয়।
জামায়াত নেতাদের কিছু অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, “এই ঘটনার পরপরই একটি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে কিছু কর্মসূচি ঘোষণা করেছে, যা আমাদের গভীর সন্দেহকে আরও জোরালো করে। আমরা মনে করছি, এর সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের সাইবার টিম বা সংশ্লিষ্ট ষড়যন্ত্রকারী চক্র জড়িত থাকতে পারে।”
থানায় জিডি
মাহবুব জুবায়ের বলেন, “জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি আমরা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি এবং এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে বিবৃতি দিয়েছি। এ ঘটনায় রাতেই আমরা থানায় জিডি করেছি।”
হ্যাকডের বিষয়ে তিনি বলেন, “এটি একটি চরম ও ন্যক্কারজনক অপপ্রয়াস- যার লক্ষ্য আমিরে জামায়াতসহ আমাদের শীর্ষ নেতাদেরকে বিতর্কিত করা এবং জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করা।”
তার ভাষ্য, “জামায়াতে ইসলামীর অবস্থান অত্যন্ত স্পষ্ট- নারী সমাজ, দেশ, দেশের স্বাধীনতা ও মর্যাদার প্রতি আমাদের শ্রদ্ধা প্রশ্নাতীত। আমিরে জামায়াত বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্ট ও সাবলীলভাবে বারবার তুলে ধরেছেন। এসব কারণেই একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নেতাদেরকে ও সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।”
‘একটি দলের’ সাইবার টিমকে দুষছে জামায়াত
কোনো দলের নাম উল্লেখ না করে সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, “বিশেষ একটি দল ও তাদের সাইবার টিমের, ষড়যন্ত্রকারী ব্যক্তিরা এর সঙ্গে জড়িত আছেন। এখানে একটি গভীর ষড়যন্ত্র আছে, দলের আমিরকে বিতর্কিত করা।”
তিনি বলেন, “দলের আমির ও শীর্ষ নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, জামাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মারাত্মক ধরন দেখলাম। কিন্তু আমাদের দলের নেতাদের নারীদের প্রতি, দেশের ও দেশের স্বাধীনতার প্রতি সম্মানের জায়গা স্পষ্ট। দলের আমির এ বিষয়গুলো সুন্দর ও সাবলীলভাবে বারবার তুলে ধরছেন।”
“এ কারণে একদল লোক জামায়াতে ইসলামীকে প্রশ্নবোধক করতে, এ ধরনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এর অংশ হিসেবে এই দলের নেতাদের এক্স অ্যাকাউন্ট হ্যাকড করে এমন ষড়যন্ত্র করা হচ্ছে।” ৎ
হ্যাকডের বিষয় নিয়ে জামায়াত নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সঙ্গে কথা বলবেন জানান তিনি।
ইতোমধ্যে রবিবার বিকালে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ছয় সদস্যর প্রতিনিধিদল নির্বাচন কমিশনে আসে। এই প্রতিনিধি দলের পাঁচ জনই ছিলেন নারী।
ওই সময় সাংবাদিকদেরকে জামায়াতে ইসলামীর নারী বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা সাংবাদিকদেরকে বলেন, “জামায়াতে ইসলামী একটি ইসলামী আদর্শভিত্তিক সংগঠন এবং ইসলাম মেনে চলাই তাদের জন্য স্বাভাবিক। পবিত্র কোরআনে পুরুষকে নারীদের পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ইসলামের একটি নির্দেশ এবং ফরজ। সে অনুযায়ী কোনো ইসলামী সংগঠনে নারীরা শীর্ষ নেতৃত্বে আসতে পারেন না।”
তিনি জানান, এই নীতি মেনেই তারা ইমান এনেছেন এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা


