আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০৩ ৪ ফেব্রুয়ারি ২০২৬
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবারের জাতীয় নির্বাচনে না থাকায়, দলটির সমর্থকদের একটি বড় অংশ বিএনপিকে সমর্থন করতে যাচ্ছে বলে এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়েছে। এতে বলা হয়, এবার প্রথমবারের মতো যারা ভোট দিতে যাচ্ছে, তাদের মধ্যে জামায়াতে ইসলামীর প্রতি ঝোঁক বেশি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘আনকাভারিং দ্য পাবলিক পালস: আ নেশনওয়াইড সার্ভে’ নামে চালানো জরিপের ফলাফল তুলে ধরা হয়।
কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন-সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই জরিপ পরিচালনা করা হয়।
৬৪ জেলার ১৮০টি আসনে ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে এই জরিপ চালিয়েছে, যেখানে নমুনা ছিলেন ১১ হাজারেরও বেশি ভোটার।
জরিপে ভোটারদের রাজনৈতিক অংশগ্রহণ, নির্বাচনি পরিবেশ, নেতৃত্বের প্রতি আস্থা এবং তথ্যপ্রাপ্তির উৎসসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয়।
যারা জরিপে অংশ নিয়েছেন তাদের ৯০ শতাংশের বেশি ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন, বাকি প্রায় ৮ শতাংশ সিদ্ধান্তহীনতার কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জরিপের ফলাফলে লিঙ্গ, বয়স, শিক্ষা বা বসবাসের স্থানভেদে এ প্রবণতায় তেমন পার্থক্য দেখা যায়নি।
বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ জরিপের ফলাফল তুলে ধরেন। তিনি জানান, জরিপে দেখা গেছে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে প্রায় ৪৮ শতাংশ এবার বিএনপিকে পছন্দ করছেন।
আগে আওয়ামী লীগকে ভোট দিতেন এমন ২৯ দশমিক ৯ শতাংশ জামায়াতকে, ৬ দশমিক ৫ শতাংশ ভোটার জাতীয় নাগরিক পার্টিকে-এনসিপি ভোট দেওয়ার কথা বলেছেন জরিপকারীদের।
আওয়ামী লীগ সমর্থকদের ১৩ শতাংশ ভোটার অন্যদের ভোট দেবেন। ২ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত হওয়ায় এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না।
অন্যদিকে জরিপে অংশ নেওয়া নতুন ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৪ শতাংশ জামায়াতের প্রতি সমর্থন জানিয়েছেন। ২৭ শতাংশ বিএনপি, ১৭ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। আর ১৮ দশমিক ৬ শতাংশ এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন অধিকাংশ ভোটার।
ভোটারদের বড় একটি অংশ মনে করেন, দুর্নীতিই দেশের সবচেয়ে বড় সমস্যা এবং আসন্ন নির্বাচনের প্রধান বিষয় হওয়া উচিত। প্রায় ৭৬ দশমিক ৭ শতাংশ ভোটার এ মত দিয়েছেন। অন্যদিকে ৩৫ দশমিক ৯ শতাংশ ধর্ম নিয়ে ভাবছেন।
প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার প্রার্থীর চেয়ে দলকে বিবেচনায় নিয়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। মাত্র ৩০ শতাংশ ভোটার সরাসরি প্রার্থীর যোগ্যতাকে অগ্রাধিকার দেন। নির্বাচনি পরিবেশে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার চেয়ে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ বেশি।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং-এর অর্থনীতি বিভাগের অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।
বক্তারা বলেন, নেতৃত্বের ক্ষেত্রে ভোটাররা এমন নেতাকে অগ্রাধিকার দিতে চান, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম হবেন। ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়ে দায়িত্বশীল ও শক্তিশালী নেতৃত্বকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজনৈতিক তথ্য পাওয়ার ক্ষেত্রে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে সবচেয়ে নির্ভরযোগ্য হিসেবে উল্লেখ করেছেন বেশিরভাগ ভোটার। জরিপে অংশগ্রহণকারীদের ৭০ শতাংশই এই দুই মাধ্যম থেকে তথ্য পাওয়ার কথা বলেছেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




