ঢাকা, ১৬ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
৩৫৩

কাজ পাচ্ছেন না অঙ্কিতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৬ ৩ ফেব্রুয়ারি ২০২৬  

ওপার বাংলার ছোটপর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা চক্রবর্তী। সর্বশেষ তাকে ‘ঝনক’ ধারাবাহিকে দেখা গেছে। বর্তমানে তিনি মুম্বাইয়েই বেশি থাকছেন। সেখানেই ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন। এখানে তার হাতে কাজ নেই বলেই জানান।

তার ভাষ্য, “অন্যদের কথা বলতে পারব না, আমার জন্য কলকাতায় কোনো কাজ এখনও অবধি নেই। তিন- চার মাস অন্তর একটা কাজ করে তো খরচ চালানো যায় না। মুম্বইয়ে বিভিন্ন ধরনের কাজ হয়। চেষ্টা করার সুযোগ আছে। এখানে ছোট ইন্ডাস্ট্রি। হাতেগোনা কয়েক জনই কাজ করেন। অডিশন দিয়ে, অভিনয়গুণ বিচার করে যদি কাজ হত তা হলে আমার ধারণা আমার হাতে কাজের পরিমাণ বেশি হত।”

শুধু অঙ্কিতা নন, সম্প্রতি টলিপাড়ার বেশ কয়েকজন মুম্বাইয়ের পাকাপাকি বাসিন্দা হয়েছেন। এই প্রেক্ষিতে অভিনেত্রীর দাবি, ওখানে চেষ্টা করার সুযোগ অনেক বেশি। তাই হয়তো অনেকে অন্য শহরে যাচ্ছেন। তবে অঙ্কিতা পরিষ্কার জানিয়েছেন, তিনি এখন ছোটপর্দায় কাজ করতে চান না, স্বাধীনভাবে কাজ করতে বেশি অগ্রহী তিনি। অভিনেত্রী হিসাবে নতুনভাবে নিজেকে তুলে ধরতে চান দর্শকের কাছে।