ঢাকা, ১৬ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
৩০৭

রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৫ ৪ ফেব্রুয়ারি ২০২৬  

উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। সিলেটে জন্ম তার। করাচিতে বেড়ে ওঠা এই সংগীতশিল্পীর। ১৯৭৪ সালে বাংলাদেশে ফিরে আসেন তিনি। ১২ বছর বয়সে প্রথম সিনেমাতে গান করেন । এর পর শুধু তার অগ্রযাত্রা।

৬০ বছরের বেশি সময়ের পেশাদার সংগীতজীবন রুনা লায়লার। দীর্ঘ সংগীতজীবনে গান গেয়েছেন ১০ হাজারের বেশি। গান গেয়ে তিনি জায়গা করে নিয়েছেন গিনেস বুকে।

১৯৭৪ সালে রুনার ঢাকায় ফেরার পর নভেম্বরে আইসিসিআর (ইন্ডিয়ান কালচারাল সেন্টার ফর রিলেশনস) তাকে আমন্ত্রণ জানায়। তাদের আমন্ত্রণে প্রথম ভারতে যান তিনি। সেখানে তিনটি অনুষ্ঠান করেছেন রুনা।

এরপর গুঞ্জন রটে ভারত ফারাক্কার পানির বিনিময়ে বাংলাদেশের কাছে রুনা লায়লাকে চান। সম্প্রতি একটি টেলিভিশনের সাক্ষাতকারেও এ নিয়ে কথা বলেন তিনি।

রুনা জানান, সাংবাদিক খুশবন্ত সিং তার পত্রিকায় এটি নিয়ে লেখেন। ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়ার সম্পাদক ছিলেন তিনি।

রুনা এর আগেও একটি সাক্ষাতকারে এ বিষয়ে কথা বলেন।

তার ভাষ্য, ‘‘খুশবন্ত সিং খুব কম সময়ই প্রশংসা করতেন। সব সময় সমালোচনা করতেন। কিন্তু একবার আমার একটা কনসার্টে এসেছিলেন—সম্ভবত দিল্লিতে। পুরো অনুষ্ঠানে ছিলেন। কোনো মন্তব্য করলেন না। আমার সঙ্গে দেখাও করেননি; কোনো কথাও বলেননি। কিন্তু তার পত্রিকায় আমাকে নিয়ে অনেক কিছু লিখেছিলেন।”

তিনি আরও বলেন, “এর মধ্যে ছিল, রুনা লায়লার গান শুধু শোনারই বিষয় না, দেখারও ব্যাপার আছে। তার পুরো অনুষ্ঠানটি দেখেছি। আমি শুধু একটা কথাই বলব বাংলাদেশ সরকারকে, ‘প্লিজ গিভ আস রুনা লায়লা, অ্যান্ড টেক অল দ্য ওয়াটার অব ফারাক্কা।’’’