ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৫৮ ৪ ফেব্রুয়ারি ২০২৬
দাঁত মাজা অনেকের কাছে স্রেফ একটি দৈনন্দিন অভ্যাস। কিন্তু এই ছোট অভ্যাসটি এড়িয়ে গেলে ক্ষতি কেবল দাঁতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। প্রভাব পড়তে পারে হৃদ্যন্ত্রের ওপরও। অ্যানেস্থেসিওলজি ও ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা. কুনাল সুদ সম্প্রতি সতর্ক করে বলেছেন, ঘুমের আগে দাঁত না মাজলে হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে।
কেন মুখের পরিচ্ছন্নতা হৃদ্স্বাস্থ্যের সঙ্গে জড়িত?
ডা. সুদের মতে, বিষয়টি সরাসরি না হলেও, দুর্বল ওরাল হাইজিন হৃদ্স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির উপাদান। ২০২৩ সালের একটি গবেষণার উল্লেখ করে তিনি বলেন, মুখের স্বাস্থ্য খারাপ থাকলে হৃদ্রোগ ও হার্ট ফেইলিউরের ঝুঁকি তুলনামূলক বেশি দেখা যায়।
তার ব্যাখ্যা, মুখের ব্যাকটেরিয়া রক্তে ঢুকে দীর্ঘমেয়াদি প্রদাহ সৃষ্টি করতে পারে, যা সময়ের সঙ্গে হৃদ্যন্ত্রে প্রভাব ফেলে।
প্লাক, ব্যাকটেরিয়া ও প্রদাহের চক্র
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জগদীশ হিরেমাথ ব্যাখ্যা করেন, রাতে দাঁত না মাজলে দাঁতের ফাঁকে প্লাক ও ব্যাকটেরিয়া জমে। এসব ব্যাকটেরিয়া টক্সিন ছাড়ে, যা রক্তপ্রবাহে গিয়ে শরীরে প্রদাহের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। দীর্ঘদিন এ অবস্থা চললে রক্তনালির আবরণ ক্ষতিগ্রস্ত হয়, ধমনিতে প্লাক জমার প্রবণতা বাড়ে, ফলে হৃদ্রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।
রাতে দাঁত না মাজলে দাঁতের ফাঁকে প্লাক ও ব্যাকটেরিয়া জমে।
সবাই কি সমান ঝুঁকিতে?
সবাই যে খারাপ ওরাল হাইজিনের কারণে হৃদ্রোগে আক্রান্ত হবেন, এমন নয়। তবে মুখের যত্ন নেওয়া প্রদাহ কমাতে সাহায্য করে এবং হৃদ্স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। অর্থাৎ এটি ঝুঁকি কমানোর একটি সহজ উপায়।
ব্যস্ত জীবনে কীভাবে অভ্যাসটি বজায় রাখবেন?
বিশেষজ্ঞদের পরামর্শ হলো—দিনে অন্তত দু’বার দুই মিনিট করে দাঁত মাজা, রাতে ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করা, এবং ছয় মাস পরপর ডেন্টাল চেকআপ করানো। সম্ভব হলে ব্যাগে একটি ট্রাভেল টুথব্রাশ ও টুথপেস্ট রাখলে বাইরে থাকলেও দাঁত মাজা সহজ হয়।
রক্তচাপ, কোলেস্টেরল, রক্তে শর্করা, খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মতোই ওরাল কেয়ারও হৃদ্স্বাস্থ্যের বড় ছবির অংশ। দাঁতের যত্ন নেওয়া তাই কেবল হাসি সুন্দর রাখার জন্য নয়, হৃদ্যন্ত্র সুস্থ রাখার একটি সহজ কিন্তু কার্যকর উপায়ও বটে।
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
















