ঢাকা, ২৬ সেপ্টেম্বর শনিবার, ২০২৬ || ১০ আশ্বিন ১৪৩৩
good-food
২৬৯

বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২০ ৫ ফেব্রুয়ারি ২০২৬  

ঢাকার পল্লবী এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্প থেকে একই পরিবারের চারজনের মরদেহের উদ্ধার করেছে পুলিশ।

পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আশরাফুল ইসলাম এটি বিবিসিকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘‘বৃহস্পতিবার সকাল ১০-১২টার মাঝে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করেন।’’

মৃতদের দুজন শিশু। মৃত্যুর কারণ জানা গেছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘‘এ বিষয়ে তদন্ত চলছে। তবে আমাদের প্রাথমিক ধারণা, বাবা প্রথমে তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন।’’

‘‘অভাবী পরিবার তো, উনি রিকশাচালক ছিলেন। হতেও পারে। কিন্তু এটা হলে উনি কেন এমন করেছেন, তা নিশ্চিত না। এরা বিহারি পরিবার, সবাই একসঙ্গে থাকে। এদের পাশেই ভাই থাকে, মা থাকে। তাদের সঙ্গে কথা বলে আমরা এখনও কোনো মোটিভ পাইনি,’’ যোগ করেন পল্লবী জোনের এডিসি।

তিনি আরও জানান, ওই দম্পতির আরও একটি সন্তান আছে।

‘‘এই ঘটনা ঘটার সময় ওই বাচ্চাটা কাছে ছিল না। সে তার দাদীর কাছে ছিল।’’

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর