ঢাকা, ০৩ অক্টোবর শনিবার, ২০২৬ || ১৮ আশ্বিন ১৪৩৩
good-food
২৭৭

রমজানে অফিস সময় নির্ধারণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৮ ৫ ফেব্রুয়ারি ২০২৬  

পবিত্র রমজানে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব দপ্তরের অফিস সময় নির্ধারণ করেছে সরকার। ওই মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এদিন বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

নির্ধারিত অফিস সময়ের মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।