পঞ্চাশের পরে নারীর জীবন—এক নতুন অধ্যায়ের শুরু
তারিক বিজলী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৯ ১০ আগস্ট ২০২৫
নারীর জীবনের প্রতিটি দশক একেকটি সংগ্রামের গল্প। তিরিশে সংসার গড়ার ছুটোছুটি, চল্লিশে দায়িত্বের চাপ, আর পঞ্চাশ? এ যেন ক্লান্ত শরীর, ক্লান্ত মন, আর আত্মা খুঁজে ফেরে একটু প্রশান্তি, একটু নিজের জন্য সময়। পঞ্চাশ পেরোনো মানেই জীবন শেষ—এমন ভাবনার দিন শেষ। এই বয়সটা আসলে একটা নতুন সূর্যোদয়, যেখানে আপনিই আসল নায়িকা, আপনার নিজের জীবনের।এখন সময় এসেছে একটু পেছনে তাকিয়ে নিজের কৃতিত্বকে স্যালুট জানানোর। আপনি বহুদিন ধরে সংসারের প্রতিটি কোণ, প্রতিটি মানুষের জন্য নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়েছেন। এখন সময় এসেছে নিজেকে ভালোবাসার।
হিসেব বন্ধ করুন, আশা কমান
জীবনের সমস্ত হিসেব মিলবে না—এই বাস্তবতা মেনে নিতে শিখুন। কে কতটা দিল, কে কতটা বোঝেনি, আর কে আপনাকে অবহেলা করল—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যাওয়া মানেই নিজেকে ঘরে বন্দি করে ফেলা। এখন দরকার মুক্তি—আত্মিক মুক্তি। আশা যত কমাবেন, তত শান্ত থাকবেন। দোষারোপের চক্র থেকে বেরিয়ে আসুন। নিজের ভুলগুলো মেনে নিন, যদি সংশোধন সম্ভব না হয়, তাহলে ক্ষমা করে দিন নিজেকেই। আপনার অতীত ছিলো সত্য, কিন্তু ভবিষ্যৎ এখনো আপনার হাতে।
সংসার থেকে একটু সরে আসুন, দূরত্ব রাখুন
এখন আর দিনরাত ঘরের কাজে ডুবে থাকা নয়। জীবন অনেক কিছু দিয়ে দিয়েছে, কিছু না পাওয়াও শিখিয়েছে। কিন্তু এখন সময় এসেছে নিজের ঘরটাকে একটু হালকা করার। অপ্রয়োজনীয় জিনিসগুলো ধীরে ধীরে বিদায় দিন—সেই পুরনো কাপে ধরা স্মৃতি, সেই নষ্ট হয়ে যাওয়া আলমারির ভেতরের স্মৃতিভার—এগুলো ছেড়ে দিন। জিনিসের প্রতি মায়া কমান, কারণ আসল মূল্য আপনার শান্তির। কোমর ব্যথা, হাঁটুর যন্ত্রণা, ঘাড়ের টান—এসব বয়সের স্বাভাবিক উপহার।
শুধু ওষুধে নয়, মানসিক ভারমুক্তিতেও আরাম আসে। ঘর যদি একটু অগোছালো থাকে, থাকুক না। সব কিছুই কি আর ঠিকঠাক থাকা দরকার? বরং এখন সময় আকাশের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়ার। জানালা খুলে বৃষ্টি দেখুন, ছাদে উঠে চাঁদকে দেখে একটা গভীর নিশ্বাস নিন। নদীর ধারে হাঁটুন, গাছের নিচে বসে থাকুন, নিজের সঙ্গে সময় কাটান।
একাকীত্ব—ভয় নয়, অভ্যাস করুন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাকীত্ব আসবেই। কেউ যাবে, কেউ পাশে থাকবে না। এটাই স্বাভাবিক। তাই ধীরে ধীরে একা থাকার অভ্যেস গড়ে তুলুন। সিনেমা দেখুন একা, বই পড়ুন, গান শুনুন, রাস্তায় একা হাঁটুন—এভাবেই আপনি নিজেকে নতুন করে চিনবেন। নিজের শরীরের যত্ন নিন, মনকে সাজান। শরীরের ছোট ছোট লক্ষণগুলো উপেক্ষা করবেন না। স্বাস্থ্যকর খাবার খান, পর্যাপ্ত ঘুম নিন। প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট হালকা ব্যায়াম করুন। আর হ্যাঁ, একটু সাজুন, নতুন জামা পরুন, আয়নায় নিজেকে দেখে হাসুন।
সম্পর্ক—ভালোবাসুন, কিন্তু দূরত্ব রাখুন
সব সম্পর্ক হৃদয়ে ঢুকিয়ে রাখলে কষ্ট বাড়বে। ভালোবাসুন, সাহায্য করুন, কিন্তু অপ্রয়োজনীয় আবেগে ডুবে যাবেন না।
যতো বেশি জড়িয়ে যাবেন, ততই মন ভাঙবে। তাই ভালোবাসাকে একটা সীমানা দিন। নিজের শান্তিকে আগে রাখুন।
জীবনের আসল শিক্ষা—অতিথির মতো বাঁচুন
এই পৃথিবী আমাদের চিরকালের বাড়ি নয়। আমরা অতিথি মাত্র। এই ভাবনাটা যদি প্রতিদিনের জীবনের অংশ করে ফেলতে পারেন, তাহলে দুঃখ, হিংসে, প্রতিযোগিতার মতো বিষাক্ত অনুভূতিগুলো নিজে থেকেই কমে যাবে। মনে রাখবেন—জীবন আপনাকে অনেক কিছু দিয়েছে। সব না হোক, কিছু মধুর মুহূর্ত ছিল। সেগুলোই আপনার সম্পদ।
প্রতিদিন অন্তত একবার সেগুলোর কথা ভাবুন, মনের ভেতর আলোর মতো জ্বলে উঠবে স্নিগ্ধ শান্তি।
একটি নতুন জীবন শুরু হোক আজ থেকেই—
নিজেকে ভালোবাসার এই যাত্রা আজ থেকেই শুরু করুন। এখন থেকে আপনিই আপনার প্রথম ও প্রধান দায়িত্ব। আপনিই আপনার সবচেয়ে কাছের মানুষ। ভালো থাকুন, ধীরে হাঁটুন, গভীরভাবে বাঁচুন।
লেখক: তারিক বিজলী
সাবেক শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ

