যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৪ ১৯ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউজ থেকে পাঠানো চিঠিতে ট্রাম্প এই বার্তা দেন।
ট্রাম্প উল্লেখ করেন, এই চুক্তিগুলো চূড়ান্ত হলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক বিশ্বের সেরা ও উচ্চমানের সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) চিঠিটি প্রকাশ করা হয়।
চিঠিতে ট্রাম্প প্রধানমন্ত্রীর এই বিজয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন ডোনাল্ড। একই সাথে মার্কিন জনগণের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন তিনি।
প্রতিরক্ষা প্রসঙ্গে ট্রাম্প লিখেন, “আমি আশা করি আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে দ্রুত ও নির্ণায়ক পদক্ষেপ নেবেন। যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে।”
বিদ্যমান প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করা হলে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী হবে বলেও উল্লেখ করেন তিনি।
চিঠিতে দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিয়ে ট্রাম্প লিখেন, “যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ওপর প্রতিষ্ঠিত। একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলোর সমৃদ্ধি নিশ্চিত করা এই সম্পর্কের অন্যতম লক্ষ্য।”
বাণিজ্যিক সম্পর্কের গতি বজায় রাখতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, “মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি, আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর হবে।”
প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে, ট্রাম্প যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে পূর্বের যেকোনো সময়ের চেয়ে উঁচুতে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের ওপর তার পূর্ণ আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










