দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৫১ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন নিজ দপ্তরে যোগ দিয়েই দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল।”
বুধবার দুপুর সাড়ে ১২টার পর তিনি নিজ দপ্তরে যোগদান করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
গতকাল ‘জাম্প’ দিতে দেখা গেছে- শিক্ষা সংস্কারে বৈপ্লবিক পরিবর্তনে এমন কোনো জাম্প দেখাবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “২০০১ সালে দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলো তো চলে গিয়েছে। সেগুলোর আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না।”
মিলন বলেন, “আর জাম্প বলতে যেটা বলছেন, হ্যাঁ- আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে। এটা আমি বিশ্বাস করি।”
২০০১-২০০৬ সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কোনো দুর্নীতি হয়নি দাবি করে তিনি বলেন, “আমরা আবার এসেছি, হবে না। এটা আপনি ধরে নিতে পারেন। অ্যান্ড দ্যাটস ফাইনাল।”
দুর্নীতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অভিযোগ প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, “২০০১-২০০৬ সাল পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি। আমরা আবার এসেছি। অতএব তারা কী করেছে, তার জবাবদিহিতা আমার দেওয়ার নয়। কিন্তু আমরা (দুর্নীতি) করিনি, তার প্রমাণ রয়েছে। আমরা এসেছি, (দুর্নীতি) হবে না। এটা আপনি ধরে নিতে পারেন। অ্যান্ড দ্যাটস ফাইনাল।”
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা পুরনো জায়গায় ফিরে যেতে চাই না। আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। আমরা পেছনে যেতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যাব, সামনের দিনের কথা বলব।”
দেশের বেশিরভাগ শিক্ষার্থী তাকে পছন্দ করে ও অনুসরণ করে- এ বিষয়ে এহছানুল হক মিলন বলেন, “তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো, আমাদের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে হবে। অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। গ্লোবাল ভিলেজে ব্যাকডেটেড কোনো শিক্ষা থাকবে না।”
কারিকুলাম পরিবর্তন করা হবে কি না- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “নতুন কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে।”
শিক্ষার মান উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চতুর্থ শিল্পবিপ্লবের যুগে আছি। সেখানে ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস- এসবের ব্যবহার আমাদের করতে হবে। অতএব আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে। ডিজিটাল লিটারেসি লাগবে, ইংলিশ লিটারেসি লাগবে।”
কবে নাগাদ এসব বাস্তবায়ন হবে- এ প্রশ্নে মন্ত্রী বলেন, “আমি আসলাম, বসলাম- সব একসঙ্গে হবে না। আজ আমার প্রথম অফিস।”
এই মুহূর্তে শিক্ষাখাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী- জানতে চাইলে তিনি বলেন, “কর্মসংস্থান এবং দক্ষ মানবশক্তি।”
শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমি শিক্ষা মন্ত্রণালয়কে অন্য দশটা মন্ত্রণালয়ের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। এই মন্ত্রণালয়টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, “এর আগে প্রতিমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল তার সঙ্গে।”
শিক্ষামন্ত্রী মিলন বলেন, “আমরা অঙ্গীকারাবদ্ধ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করব। আমি জানি তিনি শিক্ষাকে অত্যন্ত ভালোবাসেন- যেভাবে ভালোবেসেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে অ্যাড্রেস করব। আজ মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রণালয়ে এসে পেপারওয়ার্ক করব। আগামীকাল বিস্তারিত বলব।”
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ




