ঢাকা, ০৮ আগস্ট শনিবার, ২০২৬ || ২৩ শ্রাবণ ১৪৩৩
good-food
১৯৩

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৮ ১৮ ফেব্রুয়ারি ২০২৬  

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। এতে জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আগামী সপ্তাহে রিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর