ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
১৩৩

ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:০৯ ১২ ফেব্রুয়ারি ২০২৬  

ঈদের মতো সময় মনে হচ্ছে নির্বাচের পরিবেশ। ভোট কেন্দ্রে এসে এমনটাই জানালেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অনেকের মতো সকাল বেলায় ভোট কেন্দ্রে হাজির হয়েছেন এই অভিনেত্রী।

শরীয়তপুরে নিজের গ্রামে ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

প্রভা বলেন, ‘‘উৎসবমুখর পরিবেশ। মনে হচ্ছে ঈদের সময় বাড়ি এলে যেমন লাগে, ঠিক তেমনই অনুভূতি। খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে কাল রাতে ঘুমাতেই পারিনি উত্তেজনার কারণে।’’

তিনি আরও বলেন, ‘‘আমি একজন অভিনেত্রী, একই সঙ্গে করপোরেট জবও করছি। খুব ব্যস্ততার মধ্যে থাকি। অনেকে বলেছে, এটা তো ছুটির দিন—বাসায় থেকে বিশ্রাম নিতে পারতাম। কিন্তু নিজের দায়িত্ববোধ থেকে, দেশের জন্য, আমার একটি ভোট যদি কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী করতে ভূমিকা রাখে সেই ভাবনা থেকেই শরীয়তপুরে, আমার শিকড়ে ফিরে এসেছি।’’

অভিনেত্রী আরও বলেন, ‘‘আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর স্মৃতি, ২১-এর আত্মিক সম্পর্ক, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, পহেলা ফাল্গুনে রঙিন শাড়ি পরে ঘুরতে যাওয়া, পহেলা বৈশাখ—সব চাই। আবার আমার অন্যান্য ধর্মের বন্ধু, ফ্যান, শুভাকাঙ্ক্ষীরা যেন শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন—সেটাও চাই। সব মিলিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।’’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর