ঢাকা, ১৬ ফেব্রুয়ারি সোমবার, ২০২৬ || ৪ ফাল্গুন ১৪৩২
good-food

৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩০ ১৬ ফেব্রুয়ারি ২০২৬  

বলিউডে নাচের রানী হয়ে উঠছেন তামান্না ভাটিয়া। ‘আজ কি রাত’, ‘কাবালা’ ও ‘গফুর’ গানের সঙ্গে ঝড় তুলেছেন তিনি।

নাচের জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও নেন তামন্নাা। গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তিনি।

অভিনেত্রী বর্ষবরণের সেই রাতে ৬ মিনিটের একটি নৃত্য পরিবেশনা করতে নেন ৬ কোটি টাকা!

নাচের মতোই অভিনয়েও প্রশংসিত এ গ্ল্যামারকন্যা।  দক্ষিণের ছবির পাশাপাশি বলিউডের ‘দ্য লাস্ট স্টোরিজ়’ ছবিতে তার অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। তবে সেই ছবিতে যৌনতার দৃশ্যে দেখা গিয়েছিল তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলেন। তার মতে, চুম্বনের মতো দৃশ্য গল্পের প্রয়োজনে হলে চিত্রনাট্যের অংশ হিসাবেই দেখা উচিত। তিনি বিশ্বাস করেন, সময়ের সঙ্গে ছবিরও এগিয়ে যাওয়া প্রয়োজন।

তামান্না চান না, একজন অভিনেত্রী হিসাবে ভয় বা দ্বিধা যেন তার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। নিজের মানসিকতার কথা প্রকাশ করে তিনি বলেন, “একজন অভিনেত্রী হিসাবে আমি চাই না, কোনও কিছু আমাকে আটকে রাখুক।”

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর