ঢাকা, ০৩ অক্টোবর শনিবার, ২০২৬ || ১৮ আশ্বিন ১৪৩৩
good-food
২৪৬

প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৪ ১০ ফেব্রুয়ারি ২০২৬  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা, বিশেষ সহকারী এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।

একই সঙ্গে উক্ত কর্মকর্তাদের স্ত্রী ও স্বামীদের সম্পদের হিসাবও জনসমক্ষে আনা হয়েছে।

প্রজ্ঞাপনে ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের সম্পদের হিসাব তুলে ধরা হয়েছে।

এই বিবরণীতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে এবং বিদেশে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া গত এক বছরে কার সম্পদ বেড়েছে বা কমেছে, তার তুলনামূলক চিত্রও এই বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের এই সম্পদের হিসাব প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।