শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩৫ ১২ মার্চ ২০২৬
দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রকৃত শিক্ষার্থীর তুলনায় প্রায় ৭৫ লাখ অতিরিক্ত পাঠ্যপুস্তক বিতরণের প্রাথমিক তথ্য পেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ পরিস্থিতিতে বইয়ের চাহিদা নির্ধারণে ভুল তথ্য দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অধিদপ্তর।
বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৪ মার্চের মধ্যে আইপিইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে বই বিতরণের তথ্য সংশোধন ও আপলোড নিশ্চিত করতে হবে।
এতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে বিতরণ করা বইয়ের তুলনায় ২০২৭ সালের জন্য অনলাইনে প্রাপ্ত সম্ভাব্য চাহিদায় বড় ধরনের গরমিল দেখা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে ৮ কোটি ১০ লাখের বেশি বই বিতরণ করা হলেও বর্তমানে সফটওয়্যারে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০২৭ সালের সম্ভাব্য চাহিদা দাঁড়িয়েছে ৭ কোটি ৩৫ লাখের কিছু বেশি। অর্থাৎ গত বছরের তুলনায় এবার প্রায় ৭৪ লাখ ৭৬ হাজার বইয়ের চাহিদা কম দেখা যাচ্ছে।
এতে আরও বলা হয়, এই বিশাল পার্থক্যের অর্থ হলো- হয় গত বছর প্রকৃত শিক্ষার্থীর তুলনায় বেশি বই বিতরণ করা হয়েছে, অথবা অনেক বিদ্যালয় এখনো তাদের সঠিক তথ্য সফটওয়্যারে হালনাগাদ করেনি। এই বিশৃঙ্খলা দূর করতেই প্রশাসন কঠোর অবস্থানে গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই প্রকৃত শিক্ষার্থীর তুলনায় কম বা বেশি তথ্য আপলোড করা যাবে না। উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার তথ্য হালনাগাদের বিষয়টি প্রত্যয়ন করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতিস্বাক্ষরিত এই প্রত্যয়নপত্র আগামী ২৫ মার্চ বিকেল ৪টার মধ্যে ই-মেইল ও ডাকযোগে অধিদপ্তরে পৌঁছাতে হবে।
এছাড়া ভুল তথ্য প্রদান বা তথ্য আপলোড না করার কারণে বইয়ের চাহিদায় কোনো সংকট বা আধিক্য তৈরি হলে তার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। এ ছাড়া এবার তথ্য হালনাগাদের সময়সীমা আর বাড়ানো হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




